কুমিরের ওপর গাড়ি চালিয়ে দিলেন চালক (ভিডিও)
সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ১০:২৭ AM

কুমিরের ওপর গাড়ি চালিয়ে দিলেন চালক (ভিডিও)

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০২/০৮/২০২৫ ০৯:৫৩:২৫ PM

কুমিরের ওপর গাড়ি চালিয়ে দিলেন চালক (ভিডিও)

ছবি : সংগৃহীত


বন্যার পানিতে ডুবে গেছে রাস্তা। সেটি দিয়ে গাড়ি নিয়ে যাচ্ছিলেন চালক। তবে ডুবে যাওয়া রাস্তায় যে একটি কুমির বসে আছে, সেটি আর দেখেননি তিনি। এতে করে কুমিরটির ওপর দিয়েই গাড়ি চালিয়ে দিয়েছেন ওই চালক।

ঘটনাটি ঘটেছে অস্ট্রেলিয়ার উত্তরাঞ্চলের কাহিল ক্রসিংয়ে। যেখানে অনেক কুমিরের বসবাস রয়েছে।

পুরো ঘটনাটির ভিডিও করেছেন অপর এক ব্যক্তি। এতে দেখা যাচ্ছে, কালো একটি গাড়ি নিয়ে যাচ্ছেন চালক। ওই সময় তিনি বন্যায় ডোবা রাস্তার অংশটি পার হচ্ছিলেন। তখনই গাড়িটির নিচে বিশালাকৃতির একটি কুমিরকে দেখা যায়।

চালক বুঝতে পারেননি তিনি কুমিরের ওপর দিয়ে গাড়ি চালাচ্ছেন। তবে চাকায় কিছু একটা ঠেকেছে টের পেয়ে গাড়িটি কিছুটা পিছে নেন তিনি। তখন কুমিরটি চাকার নিচ থেকে বের হয়। এটি যখন দূরে সরে যাচ্ছিল তখন চালক আবার গাড়ি সামনের দিকে টান দেন। তখন কুমিরটির লেজের অংশ দিয়ে পুরো গাড়িটি যায়। ওই সময় কুমিরটিকে তীব্র যন্ত্রণায় আর্তনাত করতে দেখা যায়।

ভিডিওটি প্রথমে টিকটকে প্রকাশ করেন মাতেও মাস্ট্রাটিসি নামে এক ব্যক্তি। তিনি জানিয়েছেন, গাড়ির চালক ইচ্ছাকৃতভাবে কুমিরটিকে চাপা দেননি। এছাড়া কুমিরটিকে তিনি দেখতেও পাননি। মাতেও বলেন, “এটি চালকের দোষ নয়। আপনি কুমির দেখতে পারবেন না। আর ক্রসিংটির মাঝে গিয়ে দাঁড়িয়ে যাওয়াও কোনো অপশন ছিল না। তবে কুমিরটি খুব বেশি আহত হয়নি বলে আমার বিশ্বাস।”

https://youtu.be/Wel2WWqL2lo

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

আজ চিকিৎসায় নোবেল ঘোষণা, আলোচনায় ক্ষুধা-পরিতৃপ্তি নিয়ন্ত্রণের গবেষণা
সিলেট থেকে আরও প্রতিভাবান ক্রিকেটার তুলে আনা হবে -সিসিক প্রশাসক
আখতারুজ্জামানের জামিন শুনানিকে ঘিরে আদালতে বিএনপি-জামায়াতপন্থী আইনজীবীদের হা/তাহাতি
সিলেটি নারী ও ভাষা নিয়ে শাবি শিক্ষার্থীর মন্তব্য, সমালোচনার ঝড়
সরকার আইনের শাসনে বিশ্বাসী: এমপি এস এম ফয়সল
পানি নেই, তবুও পাথর আর সবুজের টানে মায়াবী ঝর্ণায় পর্যটকদের ভিড়
সিলেট জেলা ক্রীড়া সংস্থার এ্যাডহক কমিটির প্রথম সভা অনুষ্ঠিত
মালয়েশিয়ার শ্রমবাজারে যাচ্ছে ১০ হাজার বাংলাদেশি কর্মী
প্রবাসীদের জন্য বিশেষ কার্ড করছে সরকার: প্রবাসী কল্যাণমন্ত্রী
সিলেটে প্রায় ১৩ লাখ টাকার চো'রাচা'লানের পণ্য জ'ব্দ