‘মুসলিমদের ওজু ঠেকাতে’ বসানো ভাস্কর্য ভা ঙা য় যুবকের ১০ বছরের কা রা দ ণ্ড
সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ১০:২৬ AM

‘মুসলিমদের ওজু ঠেকাতে’ বসানো ভাস্কর্য ভা ঙা য় যুবকের ১০ বছরের কা রা দ ণ্ড

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০৩/০৮/২০২৫ ১০:৫৯:৪৩ PM

‘মুসলিমদের ওজু ঠেকাতে’ বসানো ভাস্কর্য ভা ঙা য় যুবকের ১০ বছরের কা রা দ ণ্ড

ছবি : সংগৃহীত


আলজেরিয়ার সেতিফ শহরের ‘নগ্ন নারীর’ ভাস্কর্য ভাঙার অভিযোগে এক যুবককে ১০ বছরের কারাদণ্ড দিয়েছেন দেশটির আদালত। গত বৃহস্পতিবার তাকে এ দণ্ড দেওয়া হয় বলে জানিয়েছে সংবাদমাধ্যম দ্য নিউ আরব।

আদালত জানতে পারেন এই একই ব্যক্তিকে এই ভাস্কর্যটি ভাঙার চেষ্টার অভিযোগে পাঁচ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছিল। তার বিরুদ্ধে সাংস্কৃতিক নিদর্শন এবং সরকারি সম্পত্তি ভাঙচুর এবং সরকারি বাহিনীর ওপর হামলার অভিযোগ আনা হয়েছে।

সংবাদমাধ্যম দ্য নিউব আরব শুক্রবার (১ আগস্ট) জানায়, এক সপ্তাহ আগে ওই ব্যক্তি ভাস্কর্যটির মুখটি ভেঙে ফেলেন।

এ ভাস্কর্যটি ‘আইন এল ফোয়ারা’ নামে পরিচিত। আলজেরিয়ায় যখন ফ্রান্সের ঔপনেবিশক শাসন চলছিল তখন এটি ফ্রান্স থেকে কিকদা শহরে আনা হয়। এরপর নেওয়া হয় সেতিফে। সেখানে ১৮৯৮ সালে এটি স্থাপন করা হয়। এটি বসানো হয় একটি প্রাকৃতিক ঝর্নার কাছে।

ইতিহাসবিদদের তথ্য অনুযায়ী, সেতিফ শহরে প্রাকৃতিক ঝর্নায় মুসল্লিরা ওজু করতেন। এতে করে তৎকালীন ঔপনেবিশক ফরাসি সরকার ক্ষুব্ধ হয়। মুসল্লিরা যেন ওজু করতে ঝর্নার কাছে না আসেন সেজন্য ভাস্কর ফ্রান্সিস দে সেইন্ট-ভিদালকে একটি নগ্ন নারীর ভাস্কর্য তৈরি করতে বলা হয়। পরবর্তীতে সেটি ঝর্নায় ওপর বসানো হয়।

এরআগেও এ ভাস্কর্যের ওপর হামলা হয়েছে। এমনকি বোমা হামলার ঘটনাও ঘটে। ২০০৬ সালে দেশটির কিছু এমপি মত দিয়েছিলেন ভাস্কর্যটি যেন কোনো জাদুঘরে রাখা হয়। কারণ নগ্ন আকৃতির হওয়ার অনেকের জন্যই অস্বস্তির কারণ ছিল।

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

আজ চিকিৎসায় নোবেল ঘোষণা, আলোচনায় ক্ষুধা-পরিতৃপ্তি নিয়ন্ত্রণের গবেষণা
সিলেট থেকে আরও প্রতিভাবান ক্রিকেটার তুলে আনা হবে -সিসিক প্রশাসক
আখতারুজ্জামানের জামিন শুনানিকে ঘিরে আদালতে বিএনপি-জামায়াতপন্থী আইনজীবীদের হা/তাহাতি
সিলেটি নারী ও ভাষা নিয়ে শাবি শিক্ষার্থীর মন্তব্য, সমালোচনার ঝড়
সরকার আইনের শাসনে বিশ্বাসী: এমপি এস এম ফয়সল
পানি নেই, তবুও পাথর আর সবুজের টানে মায়াবী ঝর্ণায় পর্যটকদের ভিড়
সিলেট জেলা ক্রীড়া সংস্থার এ্যাডহক কমিটির প্রথম সভা অনুষ্ঠিত
মালয়েশিয়ার শ্রমবাজারে যাচ্ছে ১০ হাজার বাংলাদেশি কর্মী
প্রবাসীদের জন্য বিশেষ কার্ড করছে সরকার: প্রবাসী কল্যাণমন্ত্রী
সিলেটে প্রায় ১৩ লাখ টাকার চো'রাচা'লানের পণ্য জ'ব্দ