গ্রাফিতিতে ‘প্রথম’ বড়লেখা সরকারি ডিগ্রি কলেজ
রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০৩:৪৯ পূর্বাহ্ন

গ্রাফিতিতে ‘প্রথম’ বড়লেখা সরকারি ডিগ্রি কলেজ

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০৭/০৮/২০২৫ ১২:৪১:৫৬ অপরাহ্ন

গ্রাফিতিতে ‘প্রথম’ বড়লেখা সরকারি ডিগ্রি কলেজ


জুলাই গণঅভ্যুত্থান দিবসে আয়োজিত ২৪-এর রঙে গ্রাফিতি ও চিত্রাঙ্কন প্রতিযোগিতায় জাতীয় পর্যায়ে প্রথম স্থান অর্জন করেছে মৌলভীবাজারের বড়লেখা সরকারি ডিগ্রি কলেজ।

বুধবার (৬ আগস্ট) এ তথ্য জানিয়েছেন বড়লেখা সরকারি কলেজের অধ্যক্ষ মো. তোফায়েল আহমদ।

তিনি বলেন, এ এক অভাবনীয় সাফল্যের অনুভূতি। এ সাফল্য শুধু বড়লেখা সরকারি ডিগ্রি কলেজের নয়, এটি পুরো বড়লেখাবাসীর গর্বের বিষয়। জাতীয় পর্যায়ের একটি গুরুত্বপূর্ণ প্রতিযোগিতায় ‘প্রথম স্থান’ অর্জন করা নিঃসন্দেহে আমাদের শিক্ষার্থীদের মেধা, সৃজনশীলতা ও দায়বদ্ধতার উজ্জ্বল প্রমাণ। আমাদের শিক্ষার্থীরা যেভাবে গণতান্ত্রিক মূল্যবোধ ও চিত্রকলার মাধ্যমে নিজেদের চিন্তা প্রকাশ করেছে, তা সত্যিই প্রশংসনীয়।

তিনি আরো বলেন, দু’ দিন আগে অর্থাৎ গত সোমবার শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের এক চিঠিতে আমাদেরকে এ তথ্য জানানো হয়।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, শিক্ষা মন্ত্রণালয় এবং মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের (মাউশি) যৌথ উদ্যোগে আয়োজিত এ প্রতিযোগিতার লক্ষ্য ছিল শিক্ষার্থীদের মধ্যে সৃজনশীলতা ও গণতান্ত্রিক মূল্যবোধ জাগিয়ে তোলা। এতে দেশের বিভিন্ন জেলার শতাধিক শিক্ষাপ্রতিষ্ঠান অংশগ্রহণ করে।

চূড়ান্ত ফল জাতীয় মূল্যায়ন কমিটির অনুমোদনে গত রোববার প্রকাশ করা হয়। কলেজ পর্যায়ে বড়লেখা সরকারি ডিগ্রি কলেজ প্রথম স্থান অর্জন করে স্থানীয় ও জাতীয় পর্যায়ে গৌরব অর্জন করেছে। প্রতিযোগিতায় কলেজটির পক্ষে অংশগ্রহণ করেন দ্বাদশ শ্রেণির বিজ্ঞান বিভাগের তিন শিক্ষার্থী— মোয়াজ্জমা লাবিবা বিনতে হামিদ, আমিনা সুলতানা এবং নুসরাত জাহান রিয়া।

জাতীয় পর্যায়ে প্রথম হওয়ার প্রতিক্রিয়ায় কলেজের অ্যাকাডেমিক কাউন্সিলর সেক্রেটারি মো. আবদুস সবুর বলেন, এ অর্জন আমাদের পুরো কলেজ পরিবারের সম্মিলিত প্রয়াসের ফসল। আমি শুরু থেকে শিক্ষার্থীদের পাশে ছিলাম, তাদের প্রস্তুতি, পরিশ্রম আর প্রতিভা খুব কাছ থেকে দেখেছি। তারা অত্যন্ত সৃজনশীল ও মনোযোগী। গ্রাফিতি আঁকার প্রতিটি ধাপে তারা যে মেধা ও দৃষ্টিভঙ্গি দেখিয়েছে, তা সত্যিই প্রশংসার দাবিদার। কলেজ অধ্যক্ষ স্যারের দিকনির্দেশনা ও সহযোগিতা শিক্ষার্থীদের আত্মবিশ্বাস অনেক গুণ বাড়িয়ে দেয়। আমরা গর্বিত, কারণ এই সফলতায় বড়লেখার নাম জাতীয় পর্যায়ে উজ্জ্বলভাবে উঠে এসেছে।

অধ্যক্ষ মো. তোফায়েল আহমদ আরও বলেন, এ অর্জনের পেছনে শিক্ষার্থীদের নিষ্ঠা, শিক্ষকদের আন্তরিক পরিশ্রম এবং অভিভাবকদের সহযোগিতা কাজ করেছে। আমি বিশ্বাস করি, এই কৃতিত্ব ভবিষ্যতে আরও বড় সাফল্যের দ্বার খুলে দেবে। বড়লেখা সরকারি কলেজ এর মাধ্যমে জাতীয় পর্যায়ে যেভাবে আলোচিত হলো, তা আমাদের জন্য অনুপ্রেরণার বাতিঘর হয়ে থাকবে।

এ গৌরবজনক অর্জনের জন্য মৌলভীবাজার জেলা প্রশাসন বড়লেখা সরকারি কলেজকে আনুষ্ঠানিকভাবে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছে।

জৈন্তা বার্তা/আরআর



শীর্ষ সংবাদ:

জিয়াউর রহমানের আদর্শে ধ্বংসপ্রায় বাংলাদেশ পুনর্গঠন করতে হবে- বাণিজ্যমন্ত্রী
‘সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতা’ শুরু রবিবার
৭ নভেম্বর বাংলাদেশের ভাগ্য পরিবর্তনের দিন: খন্দকার আব্দুল মুক্তাদির
জামালগঞ্জে বিএনপির দুই পক্ষের সংঘ/র্ষ, আহ/ত অন্তত ৫
কোম্পানীগঞ্জে মাদ্রাসাছাত্রকে ব/লা/ৎকারের অভিযোগ ইমামের বিরুদ্ধে
সিলেট সীমান্তে ভা/রতীয় পণ্য ও ম/দসহ ১৬ লাখ টাকার মা/লামাল জ/ব্দ
জিয়াউর রহমান দেশে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেছিলেন: সিসিক প্রশাসক
সিলেট টেস্ট: হৃদয়ের সেঞ্চুরির পরেও মহাবিপদে বাংলাদেশ
ক্যান্সারের উন্নত চিকিৎসায় অনন্য অবদান রাখছে নর্থ ইস্ট মেডিকেল কলেজ
সিলেটবাসীর প্রত্যাশা পূরণে নগরীর যোগাযোগব্যবস্থা আরও আধুনিক করা হবে- বাণিজ্যমন্ত্রী