মৌলভীবাজারে নানা আয়োজনে শেখ রাসেলের জন্মদিন উদযাপন
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০৩:৫০ অপরাহ্ন

মৌলভীবাজারে নানা আয়োজনে শেখ রাসেলের জন্মদিন উদযাপন

নুরুল ইসলাম শেফুল, মৌলভীবাজার প্রতিনিধি

প্রকাশিত: ১৮/১০/২০২৩ ১১:০৮:০৬ পূর্বাহ্ন

মৌলভীবাজারে নানা আয়োজনে শেখ রাসেলের জন্মদিন উদযাপন

ছবি: নিজস্ব


মৌলভীবাজারে পুষ্পস্তবক অর্পণ,র‍্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে শহীদ শেখ রাসেলের ৬০ তম জন্মদিন উদযাপন করেছে জেলা প্রশাসন, আওয়ামী লীগ, জেলা পুলিশ ও বিভিন্ন সংগঠন।

বুধবার (১৮ অক্টোবর) সকালে জেলা কালেক্টরেট অফিস প্রাঙ্গণে শেখ রাসেলের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়। এরপরই একটি বর্ণাঢ্য র্য্যালি বের হয়। অনুষ্ঠানে শেখ রাসেলকে নিয়ে বিভিন্ন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করা হয়।

জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসক ড. উর্মি বিনতে সালামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগ সভাপতি ও মৌলভীবাজার-৩ নেছার আহমদ এমপি। 

জেলা শিশু বিষয়ক কর্মকর্তা জসীম উদ্দিন মাসুদ এর সঞ্চালনা এসময় উপস্থিত ছিলেন সংরক্ষিত মহিলা আসন-৩৬ সৈয়দা জোহরা আলাউদ্দিন এমপি, জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান মিছবাহুর রহমান, সিভিল সার্জন ডা. চৌধুরী জালাল উদ্দিন মুর্শেদ, পৌর মেয়র ফজলুর রহমান, উপজেলা চেয়ারম্যান কামাল হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) প্রভাংশু সোম মহান, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আব্দুল হক, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) বর্ণালী পাল, অতিরিক্ত পুলিশ সুপার আজমল হোসেন, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ নওশের আলী খোকন, সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট রাধাপদ দেব সজল, সদর উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আব্দুল মালিক তরফদার (ভিপি শোয়েব) প্রমুখ।

এদিকে, জেলার সাতটি উপজেলায় নানা আয়োজনে শহীদ শেখ রাসেলের জন্মদিন পালন করেছে বিভিন্ন প্রতিষ্ঠান ও সংগঠন।

এম সি



শীর্ষ সংবাদ:

সিলেটে ১০ লাখ টাকার অ/বৈধ পণ্য জ/ব্দ
কারিগরি শিক্ষায় দক্ষ হলে কাউকে চাকরির পেছনে ছুটতে হবে না: সিসিক প্রশাসক
পাগনা বড় বিলে পানি নিষ্কাশন বন্ধ, বোরো আবাদ নিয়ে শ/ঙ্কায় কৃষক
জ্ঞান, আলো এবং শুভশক্তির বিজয় হবে- সিসিক প্রশাসক
বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হচ্ছে ১০১ শয্যার আধুনিক হাসপাতাল
ইমাম-মুয়াজ্জিনদের কল্যাণে কাজ করতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ: বাণিজ্যমন্ত্রী
সমবায়ের মাধ্যমে অর্থনৈতিক উন্নয়ন ও স্বনির্ভর সমাজ গঠনে সবাইকে এগিয়ে আসতে হবে: বিভাগীয় কমিশনার
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তা বার্তার অভ্যন্তরীণ ক্রীড়া প্রতিযোগিতা উদ্বোধন
পীরমহল্লায় উৎপাদক নলকূপের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন সিসিক প্রশাসক
জৈন্তাপুরে প্রায় ১২ লাখ টাকার ভা/রতীয় জিরা ও পিকআপ জ/ব্দ