সাংবাদিক তুহিন হ ত্যা র প্রতিবা*দে সুনামগঞ্জ রিপোর্টার্স ইউনিটির মা ন ব ব ন্ধন
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৩৮ AM

সাংবাদিক তুহিন হ ত্যা র প্রতিবা*দে সুনামগঞ্জ রিপোর্টার্স ইউনিটির মা ন ব ব ন্ধন

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১১/০৮/২০২৫ ০১:৫৫:৩৪ PM

সাংবাদিক তুহিন হ ত্যা র প্রতিবা*দে সুনামগঞ্জ রিপোর্টার্স ইউনিটির মা ন ব ব ন্ধন

ছবি: নিজস্ব


গাজীপুরে পেশাগত দায়িত্ব পালনকালে সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে নৃশংসভাবে হত্যার প্রতিবাদে মানববন্ধন করেছে সুনামগঞ্জ রিপোর্টার্স ইউনিটি। আজ সোমবার ( ১১ আগস্ট ) সুনামগঞ্জ শহরের পৌর মার্কেট এলাকায় এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। 

সুনামগঞ্জ রিপোর্টার্স ইউনিটির সভাপতি মাহবুবুর রহমান পীরের সভাপতিত্বে ও যুগ্ম সাধারণ সম্পাদক শহীদনূর আহমেদের সঞ্চালনায় বক্তব্য রাখেন, সংগঠনের সাবেক সভাপতি লতিফুর রহমান রাজু, বাংলাদেশ প্রতিদিনের সুনামগঞ্জ প্রতিনিধি মাসুম হেলাল, দৈনিক কালবেলার জেলা প্রতিনিধি একে কুদরত পাশা, সংগঠনের সদস্য দেওয়ান তাসাদ্দুক রাজা চৌধুরী, সুনামগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির চেয়ারম্যান আবুল হোসেন, হাউসের নির্বাহী পরিচালক সালেহিন চৌধুরী শুভ, প্রভাষক ফজলুল করিম সাইদ, সুশাসনের জন্য নাগরিক (সুজন) সুনামগঞ্জ জেলা কমিটির সাংগঠনিক সম্পাদক নুরুল হাসান আতাহের।

এসময় আরও উপস্থিত ছিলেন, দৈনিক মানবকন্ঠের স্টাফ রিপোর্টার শাহজাহান চৌধুরী, দৈনিক ইনকিলাবের জেলা প্রতিনিধি হাসান চৌধুরী, দৈনিক জনবানীর জেলা প্রতিনিধি সাহাবুদ্দিন আহমেদ, দৈনিক যায়যায়দিনের জেলা প্রতিনিধি ঝুনু চৌধুরী, সাংবাদিক রেজাউল করিম, মাসুক মিয়, সংগঠনের দপ্তর সম্পাদক অরুন চক্রবর্তী, ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের জেলা প্রতিনিধি জাকির হোসেন, সংগঠনের কার্যনির্বাহী সদস্য শামসুল কাদির মিছবাহ, সংগঠনের যুগ্ম সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, প্রচার ও প্রকাশনা সম্পাদক মনোয়ার চৌধুরী, কর্ণ বাবু দাস, শাহ ফরহাদ, দৈনিক সুনামকন্ঠের স্টাফ রিপোর্টার তানভীর আহমেদ তালুকদার প্রমুখ।

মানববন্ধনে বক্তারা বলেন, দেশে একের পর এক সাংবাদিকদের ওপর নির্যাতন ও নিপীড়ন হলেও কোনো সরকারই তাদের নিরাপত্তা নিশ্চিত করতে পারেনি। সাগর-রুনি হত্যাকাণ্ড তার জ্বলন্ত উদাহরণ। সাংবাদিক তুহিন হত্যাকাণ্ডের মাধ্যমে পুরো সাংবাদিক সমাজ নিরাপত্তা ও ঝুঁকির মধ্যে পড়েছে। প্রকাশ্যে একজন পেশাদার সাংবাদিককে নৃশংসভাবে কুপিয়ে হত্যা শুধু একটি হত্যাকাণ্ড নয়, এটি পুরো সাংবাদিক সমাজের ওপর সরাসরি আঘাত। তাই দ্রুত সাংবাদিক নিরাপত্তা আইন প্রণয়ন এবং ঘটনার সঙ্গে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিতের দাবি জানান তারা। এই হত্যার তিব্র নিন্দা জানাচ্ছি। খুনীদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত না হলে বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে।

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

চার বছরেও চালু হয়নি ওজন পরিমাপক যন্ত্র, ঝুঁকিতে রানীগঞ্জ সেতু-সড়ক
আশ্বাসেও কাটেনি অ/চলাবস্থা, অনড় সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজের শিক্ষার্থীরা
প্রাথমিক শিক্ষা শিক্ষার সব স্তরের শিকড়- সিসিক প্রশাসক
শিক্ষাকে ধ্বংস করা হয়েছে, পরিবেশ ফিরিয়ে আনতে হবে : এমপি নাসির উদ্দীন আহমেদ
দ্রুত নির্বাচন আয়োজনের আহ্বান
আন্দোলনের মধ্যেই সিকৃবিতে ভিসি বদল
সিলেট দেশের প্রথম প্লাস্টিক দূষণমুক্ত শহর হবে - সিসিক প্রশাসক
উ'ত্তাল সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজ, অ'বরুদ্ধ ১৪ শিক্ষক
সিলেটে হাম সন্দেহে আরেক শিশুর মৃ'ত্যু, নতুন শনাক্ত ১৬ জন
চূড়ান্ত নিয়োগে বাদ জগন্নাথপুরের ৭ শিক্ষক প্রার্থী, বিস্ময়-ক্ষো*ভ-হতাশা