জুড়ীতে মণিপুরী ভাষা দিবস উদযাপন
রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০৩:১২ পূর্বাহ্ন

জুড়ীতে মণিপুরী ভাষা দিবস উদযাপন

সাইফুল ইসলাম সুমন, জুড়ী

প্রকাশিত: ২২/০৮/২০২৫ ১০:৩২:৪৭ অপরাহ্ন

জুড়ীতে মণিপুরী ভাষা দিবস উদযাপন

ছবি: নিজস্ব


মৌলভীবাজার জেলার জুড়ীতে মণিপুরী ভাষা দিবস ২০২৫ উপলক্ষে আলোচনা সভা, শিক্ষা উপকরণ বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২২ আগস্ট) দুপুরে মণিপুরী ভাষা গবেষণা ও উন্নয়ন সংস্থার আয়োজনে ছোট ধামাই উচ্চ বিদ্যালয় মিলনায়তনে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন মণিপুরী ভাষা গবেষণা ও উন্নয়ন সংস্থার সভাপতি বিশিষ্ট কবি এ.কে শেরাম। 

উক্ত সভায় বক্তব্য রাখেন- কমলগঞ্জ মণিপুরী কালচারাল কমপ্লেক্সের সভাপতি এল. জয়ন্ত কুমার সিংহ, ছোট ধামাই উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক কুঞ্জেশ্বর সিংহ, ছোট ধামাই উচ্চ বিদ্যালয়ের সদ্য সাবেক প্রধান শিক্ষক রনজিত সিংহ, মণিপুরী ভাষা গবেষণা ও উন্নয়ন সংস্থার সাধারণ সম্পাদক শ্যামল সিংহ, সহ সাংগঠনিক সম্পাদক কে.এইচ সমেন্দ্র সিংহ, কমলগঞ্জ মণিপুরী উন্নয়ন সংস্থার সাধারণ সম্পাদক অশোক মৈতৈ, কবি অঞ্জু দেবী, ছোট ধামাই মণিপুরী সাহিত্য সংসদের সাধারণ সম্পাদক আশা দেবী, ছোট ধামাই উচ্চ বিদ্যালয় ম্যানেজিং কমিটির সদস্য চন্দ্রহাস সিংহ, বাংলাদেশ মণিপুরী সাহিত্য সংসদের সহ সভাপতি এল. প্রশান্ত সিংহ।

এসময় উপস্থিত ছিলেন- মণিপুরী ভাষা গবেষণা ও উন্নয়ন সংস্থার সাংগঠনিক সম্পাদক ভাগ্য সিংহ, জুড়ী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম সুমন, বাংলাদেশ মণিপুরী সাহিত্য সংসদের সাধারণ সম্পাদক শংকর সিংহ সহ অনেকেই। সভা শেষে মণিপুরী ভাষা প্রশিক্ষণপ্রাপ্ত অর্ধশতাধিক শিক্ষার্থীর মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়। পরে ছোট ধামাই মণিপুরী শিল্পকলা একাডেমির শিল্পীদের পরিবেশনায় অনুষ্ঠিত হয় সাংস্কৃতিক পর্ব। 

সভায় বক্তারা বাংলাদেশের প্রেক্ষাপটে মণিপুরী ভাষার মতো সুপ্রাচীন ঐতিহ্যের একটি উন্নত ভাষাকে দ্রুত সাংবিধানিক এবং প্রাতিষ্ঠানিক স্বীকৃতি দেওয়া প্রয়োজন বলে মন্তব্য করেন এবং দ্রুততম সময়ের মধ্যে নিজস্ব লিপিতে লেখা মণিপুরী ভাষায় প্রাথমিক পর্যায়ে শিশুদের শিক্ষাদানের কার্যক্রম শুরু করার আহ্বান জানানো হয়। 

উল্লেখ্য, মণিপুরী জাতির মাতৃভাষার নাম ‘মণিপুরী ভাষা’। এই ভাষা সেই প্রাচীনকাল থেকেই মণিপুরী জাতির মূলভূমি ভারতের অন্যতম রাজ্য মণিপুর। সেখানে মণিপুরী ভাষা সরকারি ভাষার মর্যাদা পেয়েছে। এই ভাষায় সেখানে শিক্ষামাধ্যমের সর্বোচ্চ পর্যায় পর্যন্ত পাঠদান করা হয়। মণিপুরী ভাষা ও সাহিত্যের রয়েছে কয়েক হাজার বছরের সুপ্রাচীন ইতিহাস ও ঐতিহ্য। ভারতে মণিপুরী ভাষাভাষীদের দীর্ঘ আন্দোলন-সংগ্রামের ফলশ্রুতিতে ১৯৯২ সালের ২০ আগস্ট ভারত সরকার সংবিধানের অষ্টম তফসিলে অন্তর্ভুক্তির মাধ্যমে মণিপুরী ভাষাকে ভারতের অন্যতম গুরুত্বপূর্ণ জাতীয় ভাষা হিসেবে স্বীকৃতি দিয়েছে। তাই সারা বিশ্বের মণিপুরী ভাষাভাষী জনগোষ্ঠী এই দিনটিকে ‘মণিপুরি ভাষা দিবস’ হিসেবে পালন করে থাকেন।

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

জিয়াউর রহমানের আদর্শে ধ্বংসপ্রায় বাংলাদেশ পুনর্গঠন করতে হবে- বাণিজ্যমন্ত্রী
‘সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতা’ শুরু রবিবার
৭ নভেম্বর বাংলাদেশের ভাগ্য পরিবর্তনের দিন: খন্দকার আব্দুল মুক্তাদির
জামালগঞ্জে বিএনপির দুই পক্ষের সংঘ/র্ষ, আহ/ত অন্তত ৫
কোম্পানীগঞ্জে মাদ্রাসাছাত্রকে ব/লা/ৎকারের অভিযোগ ইমামের বিরুদ্ধে
সিলেট সীমান্তে ভা/রতীয় পণ্য ও ম/দসহ ১৬ লাখ টাকার মা/লামাল জ/ব্দ
জিয়াউর রহমান দেশে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেছিলেন: সিসিক প্রশাসক
সিলেট টেস্ট: হৃদয়ের সেঞ্চুরির পরেও মহাবিপদে বাংলাদেশ
ক্যান্সারের উন্নত চিকিৎসায় অনন্য অবদান রাখছে নর্থ ইস্ট মেডিকেল কলেজ
সিলেটবাসীর প্রত্যাশা পূরণে নগরীর যোগাযোগব্যবস্থা আরও আধুনিক করা হবে- বাণিজ্যমন্ত্রী