কুলাউড়ায় জনসাধারণের সাথে মতবিনিময় করেন ইঞ্জিনিয়ার এম সায়েদ আলী
রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০৩:১৩ পূর্বাহ্ন

কুলাউড়ায় জনসাধারণের সাথে মতবিনিময় করেন ইঞ্জিনিয়ার এম সায়েদ আলী

মহি উদ্দিন, কুলাউড়া প্রতিনিধি

প্রকাশিত: ২৪/০৮/২০২৫ ০৯:৫০:০৩ অপরাহ্ন

কুলাউড়ায় জনসাধারণের সাথে মতবিনিময় করেন ইঞ্জিনিয়ার এম সায়েদ আলী

ছবি: নিজস্ব


কুলাউড়া উপজেলার  ব্রাহ্মণবাজার ইউনিয়নের  হিঙ্গাজিয়া বাজারের সর্বস্থরের  জনসাধারণের সাথে মতবিনিময় করেন জামায়াত মনোনীত  সংসদ সদস্য পদপ্রার্থী ও  জেলা আমীর ইঞ্জিনিয়ার এম সায়েদ আলী।

রোববার ( ২৪ আগষ্ট )  রাতে হিংঙ্গাজিয়া বাজারে ওয়ার্ড জামায়াতের সভাপতি হাসান আলীর সভাপতিত্বে সেক্রেটারি মাফিক আহমেদের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইঞ্জিনিয়ার এম সায়েদ আলী। 

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন , আমরা এদেশের গর্বিত নাগরিক সুতরাং মাইনরিটি  মেজরিটি বলতে কিছু থাকবেনা। এদেশ আমাদের সকলের সবার সম্মিলিত প্রচেষ্টায় আমরা আগামী দিনগুলোতে এক সাথে বাংলাদেশ বিনির্মাণে কাজ করবো। 

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,  কুলাউড়া উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী ও উপজেলা জামায়াতের আমীর অধ্যাপক আব্দুল মুনতাজিম, কুলাউড়া পৌরসভার মেয়র পদপ্রার্থী ও উপজেলা জামায়াতের নায়েবে আমীর জাকির হোসেন  উপজেলা জামায়াতের সেক্রেটারি বেলাল আহমদ চৌধুরী, মৌলভীবাজার জেলা ইসলামী ছাত্রশিবিরের সাবেক সভাপতি মোঃনিজাম উদ্দিন, ব্রাহ্মণবাজার  ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি লুৎফুর রহমান  ইসলামী ছাত্রশিবির কুলাউড়া উপজেলার সাবেক সেক্রেটারি আবু বক্কর মোহাম্মদ সিপন, ব্রাম্মণবাজার ইউনিয়ন ২নং ওয়ার্ড জামায়াতের সেক্রেটারি শাহীন আহমদ সহ স্থানীয় নেতৃবৃন্দ।

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

জিয়াউর রহমানের আদর্শে ধ্বংসপ্রায় বাংলাদেশ পুনর্গঠন করতে হবে- বাণিজ্যমন্ত্রী
‘সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতা’ শুরু রবিবার
৭ নভেম্বর বাংলাদেশের ভাগ্য পরিবর্তনের দিন: খন্দকার আব্দুল মুক্তাদির
জামালগঞ্জে বিএনপির দুই পক্ষের সংঘ/র্ষ, আহ/ত অন্তত ৫
কোম্পানীগঞ্জে মাদ্রাসাছাত্রকে ব/লা/ৎকারের অভিযোগ ইমামের বিরুদ্ধে
সিলেট সীমান্তে ভা/রতীয় পণ্য ও ম/দসহ ১৬ লাখ টাকার মা/লামাল জ/ব্দ
জিয়াউর রহমান দেশে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেছিলেন: সিসিক প্রশাসক
সিলেট টেস্ট: হৃদয়ের সেঞ্চুরির পরেও মহাবিপদে বাংলাদেশ
ক্যান্সারের উন্নত চিকিৎসায় অনন্য অবদান রাখছে নর্থ ইস্ট মেডিকেল কলেজ
সিলেটবাসীর প্রত্যাশা পূরণে নগরীর যোগাযোগব্যবস্থা আরও আধুনিক করা হবে- বাণিজ্যমন্ত্রী