বড়লেখায় জমিয়তে উলামায়ে ইসলামের কর্মী সম্মেলন
রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০২:৫০ পূর্বাহ্ন

বড়লেখায় জমিয়তে উলামায়ে ইসলামের কর্মী সম্মেলন

মোহাম্মদ মোস্তফা উদ্দিন, বড়লেখা প্রতিনিধি

প্রকাশিত: ৩১/০৮/২০২৫ ১০:২৪:৪৪ অপরাহ্ন

বড়লেখায় জমিয়তে উলামায়ে ইসলামের কর্মী সম্মেলন

ছবি: নিজস্ব


মৌলভীবাজারের বড়লেখা উপজেলা জমিয়তে উলামায়ে ইসলাম আয়োজিত কর্মী সম্মেলন রোবাবার অনুষ্টিত হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন জমিয়তে উলামায়ে ইসলামের কেন্দ্রীয় মহাসচিব মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দী।

বড়লেখা পৌরশহরের দক্ষিণ বাজার বিকেল ৩ টায় সম্মেলনের উদ্বোধন করেন কেন্দ্রীয় জমিয়তে উলামায়ে ইসলামের প্রধান উপদেষ্ঠা মাওলানা শায়খ জিয়া উদ্দিন।

সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে মহাসচিব আফেন্দী বলেন, ৪৭, ৭১ ও ২৪-এর শহীদদের রক্তের সাথে যারা বেঈমানী করবে তারা গাদ্দার। আমরা ইসলামের জন্য, দেশের স্বাধীনতার জন্য ও সার্বভৌমত্বের জন্য রাজনীতি করি। প্রিয় মাতৃভূমিকে মুক্ত করতে ১৯৭১ সালে এদেশের সর্বস্তরের মানুষ জীবন দিয়েছেন। ২০২৪ সালে ছাত্র-জনতা জীবন দিয়ে ফ্যাসিবাদকে দেশ থেকে বিতাড়িত করেছে। পালাব না পালাবনা বললেও ছাত্র-জনতার আন্দোলনের মূখে ফ্যাসিষ্ট আওয়ামী লীগ পালিয়ে যেতে বাধ্য হয়। কিন্তু তাদের মতাদর্শ রেখে গেছে।

বড়লেখা উপজেলা জমিয়তে উলামায়ে ইসলামের সভাপতি মাওলানা শায়খ রমিজুদ্দীনের সভাপতিত্বে ও সহসভাপতি মাওলানা আব্দুল্লাহ আল মামুনের সঞ্চালনায় অনুষ্ঠিত কর্মী সমাবেশে প্রধান মেহমানের বক্তব্য দেন জমিয়তে উলামায়ে ইসলামের সহসভাপতি মাওলানা জুনাইদ আল হাবীব। প্রধান বক্তার বক্তব্য দেন সহসভাপতি ও মৌলভীবাজার-১ আসনের জমিয়ত মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী অধ্যক্ষ মাওলানা বদরুল ইসলাম।

কর্মী সম্মেলনে জমিয়ত মহাসচিব আরো বলেন, ইসলাম একটি পরিপূর্ণ ধর্ম, ইসলাম ধর্মে যদি রাজনীতি ও রাষ্ট্র পরিচালনা না থাকে তাহলে এটি পরিপূর্ণ ধর্ম হতনা। ইসলাম পূর্ণাঙ্গ জীবন বিধান। রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রেও ইসলামের সুস্পষ্ট নীতিমালা ও নির্দেশনা রয়েছে। যারা বলে ইসলামের সাথে রাজনীতির সম্পর্ক নেই, তাদের বক্তব্য আমরা প্রত্যাখান করি।

সভায় বিশেষ অতিথির বক্তব্য দেন জমিয়তে উলামায়ে ইসলামের যুগ্ম মহাসচিব মাওলানা ফয়যুল হাসান খাদিমানী, মুফতি খায়রুল ইসলাম, সহকারি মহাসচিব মাওলানা জামিল আহমদ আনসারী, সাহিত্য বিষয়ক সম্পাদক মাওলানা আব্দুল মালিক ক্বাসিমী। অন্যদের মধ্যে বক্তব্য দেন উপজেলা জমিয়তের সাধারণ সম্পাদক মাওলানা মখলিছুর রহমান, প্রতিষ্ঠাকালিন সভাপতি মঈন উদ্দিন, জেলা জমিয়তের সেক্রেটারি মাওলানা ছাইফুর রহমান, কুলাউড়া উপজেলা জমিয়তের সেক্রেটারি মাওলানা নিজাম উদ্দিন, জেলা যুব জমিয়তের সেক্রেটারি মাওলানা ছাইফুর রহমান, বড়লেখা উপজেলা যুব জমিয়তের সভাপতি সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান মাওলানা আবিদুর রহমান, বড়লেখা শ্রমিক জমিয়তের উপজেলা সভাপতি ইঞ্জিনিয়ার আব্দুর রহিম প্রমুখ।

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

জিয়াউর রহমানের আদর্শে ধ্বংসপ্রায় বাংলাদেশ পুনর্গঠন করতে হবে- বাণিজ্যমন্ত্রী
‘সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতা’ শুরু রবিবার
৭ নভেম্বর বাংলাদেশের ভাগ্য পরিবর্তনের দিন: খন্দকার আব্দুল মুক্তাদির
জামালগঞ্জে বিএনপির দুই পক্ষের সংঘ/র্ষ, আহ/ত অন্তত ৫
কোম্পানীগঞ্জে মাদ্রাসাছাত্রকে ব/লা/ৎকারের অভিযোগ ইমামের বিরুদ্ধে
সিলেট সীমান্তে ভা/রতীয় পণ্য ও ম/দসহ ১৬ লাখ টাকার মা/লামাল জ/ব্দ
জিয়াউর রহমান দেশে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেছিলেন: সিসিক প্রশাসক
সিলেট টেস্ট: হৃদয়ের সেঞ্চুরির পরেও মহাবিপদে বাংলাদেশ
ক্যান্সারের উন্নত চিকিৎসায় অনন্য অবদান রাখছে নর্থ ইস্ট মেডিকেল কলেজ
সিলেটবাসীর প্রত্যাশা পূরণে নগরীর যোগাযোগব্যবস্থা আরও আধুনিক করা হবে- বাণিজ্যমন্ত্রী