‘দ্য কেরালা স্টোরি’র সাফল্যে এবার আন্তর্জাতিক অঙ্গনে অদা
বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০২:৩৮ AM

‘দ্য কেরালা স্টোরি’র সাফল্যে এবার আন্তর্জাতিক অঙ্গনে অদা

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১৫/০৬/২০২৩ ১১:৫৮:৩৭ AM

‘দ্য কেরালা স্টোরি’র সাফল্যে এবার আন্তর্জাতিক অঙ্গনে অদা

ছবি সংগৃহীত


সামান্য পরিচিত অভিনেত্রী থেকে রাতারাতি তারকা। চলতি বছরের অন্যতম বিতর্কিত সিনেমা ‘দ্য কেরালা স্টোরি’র সৌজন্যে দেশের এখন অন্যতম চর্চিত নাম অদা শর্মা। দেশের বক্স অফিসে চুটিয়ে ব্যবসা করার পাশাপাশি বিদেশেও বেশ সাড়া পেয়েছে দ্য কেরালা স্টোরি। এ সিনেমায় দর্শকের দ্বারা প্রশংসিত হয়েছে অদার অভিনয়ও। সিনেমায় সাফল্যের পর থেকে অভিনেত্রীর দরও কয়েক গুণ বেড়ে গিয়েছে এক লাফে। 

এ বার এক আন্তর্জাতিক প্রজেক্টে দেখা যেতে চলেছে অদাকে। শোনা যাচ্ছে, সেই সিনেমায় সুপারহিরোর চরিত্রে দেখা যেতে পারে অভিনেত্রীকে।

সুপারহিরো নিয়ে বরাবরই উৎসাহী অদা। আর পাঁচ জন তরুণীর মতো সুপারহিরোর চরিত্রে অভিনয় করার স্বপ্ন দেখতেন তিনি। এ বার নাকি সেই স্বপ্ন সত্যি হতে চলেছে অদার। তবে এখনই সেই প্রজেক্ট নিয়ে মুখ খুলতে নারাজ অদা নিজে। 

এই বিষয়ে তিনি বলেন, আমি শুধু এটুকুই বলতে পারি যে, একজন সুপারহিরোর চরিত্রে আমি অভিনয় করছি। এই নিয়ে আরও তথ্য অনুরাগীদের সঙ্গে শেয়ার করার জন্য উদগ্রীব হয়ে রয়েছি।’

দ্য কেরালা স্টোরিতে কাজ করার পরে এমন একটি চরিত্রে অভিনয় করার অভিজ্ঞতা বেশ আলাদা হতে চলেছে বলে ধারণা অদার। অন্য দিকে, বিতর্ক দ্য কেরালা স্টোরির পিছু না ছাড়লেও বক্স অফিসে এখনও অব্যাহত সিনেমার সাফল্য। এখনও পর্যন্ত দেশের বক্স অফিসে ২৪০ কোটি টাকার বেশি ব্যবসা করে ফেলেছে অদা শর্মা অভিনীত এই সিনেমা। বিশ্বজোড়া বক্স অফিসে ৩০০ কোটি টাকার কাছাকাছি ব্যবসা করে ফেলেছে বাঙালি পরিচালক সুদীপ্ত সেন পরিচালিত এই সিনেমা।

জৈন্তাবার্তা/এমকে



শীর্ষ সংবাদ:

নবীগঞ্জে রাস্তা বন্ধ করে ৬ পরিবারকে অ*বরুদ্ধ করে রাখার অ*ভিযোগ
ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়ন ও নাগরিক সুবিধা নিশ্চিত করতে সিটি কর্পোরেশন কাজ করছে
ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের শক্তিশালী করলেই বাড়বে অর্থনৈতিক প্রবাহ’- মন্ত্রী খন্দকার মুক্তাদির
‘স্বচ্ছতার বিষয়ে তিনি আমাদের চোখ খুলে দিয়েছেন’- মন্ত্রী আরিফুল হক চৌধুরী
‘মানসম্মত শিক্ষা ছাড়া প্রতিযোগিতামূলক বিশ্বে টিকে থাকা সম্ভব নয়’- সিসিক প্রশাসক
গোয়াইনঘাট প্রত্যাশা কিন্ডারগার্টেনে ওয়ার্ল্ড ভিশনের ওয়াশ বিষয়ক সচেতনতা সভা
হবিগঞ্জে ঝুঁ'কিপূর্ণ ভবনের তালিকা চাইলেন আদালত
সিলেটে সন্ধ্যার মধ্যে ঝড়ের আ'শঙ্কা
নিজেকে প্রমাণ করলেন রোনালদো
শাহজালাল (রহ.) মাজারের ডেগ ও দানবাক্সের টাকা জমা হলো ব্যাংকে