মৌলভীবাজারে ফ্যানের সাথে ঝুলছিল প্রবাসীর স্ত্রীর লা'শ
রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০১:৪৩ পূর্বাহ্ন

মৌলভীবাজারে ফ্যানের সাথে ঝুলছিল প্রবাসীর স্ত্রীর লা'শ

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২৩/০৯/২০২৫ ০৮:৫৮:১২ অপরাহ্ন

মৌলভীবাজারে ফ্যানের সাথে ঝুলছিল প্রবাসীর স্ত্রীর লা'শ

ছবি : সংগৃহীত


মৌলভীবাজারের বড়লেখা উপজেলায় ঝুমা রানী দাস নামে এক গৃহবধূরর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (২২ সেপ্টেম্বর) বিকেলে নিজ বাড়িতে সিলিং ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় তার লাশ উদ্ধার করে পুলিশ। নিহত ঝুমা রানী দাস বড়লেখা উপজেলার সুজানগর ইউনিয়নের সালদিগা গ্রামের ফ্রান্স প্রবাসী রুপন দাসের স্ত্রী।   

নিহতের ভাসুর দিপক দান জানান, সোমবার সকাল ১১ টার দিকে নিহতের স্বামী সহ পরিবারের সবাই মৌলভীবাজার আত্মীয়ের বাড়িতে বেড়াতে যান। নিহত ঝুমা রানী দাস তাদের সাথে যাওয়ার কথা ছিল কিন্তু শারিরীক অসুস্থ থাকার কারণে তিনি যাননি। আত্মীয়ের বাড়িতে বেড়ানো শেষে পরিবারের সবাই মৌলভীবাজারে দূর্গাপূজার জন্য কেনাকাটা করছিলেন। বাড়িতে নিহত ঝুমা রানী সহ অন্যান্য মহিলারা একসাথে দুপুরের খাবার শেষে ঝুমা রানী নিজের ঘরে এসে দরজা বন্ধ করে দেন। কিছুক্ষণ পর এক মহিলা ঝুমা রানীর কক্ষে এসে দরজা বন্ধ দেখে ডাকাডাকি করেতে থাকেন। কিন্তু কোন সাড়া শব্দ না পেয়ে তিনি ঘরের এদিক ওদিক ছুটতে থাকেন। একপর্যায়ে তিনি কোন সাড়া শব্দ না পেয়ে দরজায় জোরে ধাক্কা দিলে দরজা খুলে যায় তখন ঝুমা রানী দাসকে সিলিং ফ্যানের সঙ্গে ঝুলে থাকা অবস্থায় দেখে চিৎকার দেন এবং আমাদেরকে ফোন করে জানান।

পুলিশ সূত্রে জানা গেছে, নিহতের খবর পেয়ে সোমবার বিকেলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে। এসময় নিহতের হাতে থাকা এক‌টি চিরকুট উদ্ধার করে পুলিশ। চিরকুটে লিখা ছিল, আমার স্বামী অনেক ভালো মানুষ। আমার মৃত্যুর জন্য কেউ দায়ী নয়। আমার মেয়ের দিকে খেয়াল রাখার জন্য। চিরকুটের লেখা নিহতের হাতের লেখা বলে সনাক্ত করেছেন নিহতের ভাই। পুলিশ প্রাথমিকভাবে এটিকে আত্মহত্যা বলে ধারণা করছে। তবে কী কারণে ঝুমা আত্মহত্যা করেছেন তা পরিষ্কার নয়।

বড়লেখা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহবুবুর রহমান মোল্লা জানান, এ বিষয়ে থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে। মঙ্গলবার সকালে লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। বিকেলে ময়নাতদন্ত শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। নিহতের হাতে থাকা চিরকুটের বিষয়টি খতিয়ে দেয়া হচ্ছে।

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

জিয়াউর রহমানের আদর্শে ধ্বংসপ্রায় বাংলাদেশ পুনর্গঠন করতে হবে- বাণিজ্যমন্ত্রী
‘সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতা’ শুরু রবিবার
৭ নভেম্বর বাংলাদেশের ভাগ্য পরিবর্তনের দিন: খন্দকার আব্দুল মুক্তাদির
জামালগঞ্জে বিএনপির দুই পক্ষের সংঘ/র্ষ, আহ/ত অন্তত ৫
কোম্পানীগঞ্জে মাদ্রাসাছাত্রকে ব/লা/ৎকারের অভিযোগ ইমামের বিরুদ্ধে
সিলেট সীমান্তে ভা/রতীয় পণ্য ও ম/দসহ ১৬ লাখ টাকার মা/লামাল জ/ব্দ
জিয়াউর রহমান দেশে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেছিলেন: সিসিক প্রশাসক
সিলেট টেস্ট: হৃদয়ের সেঞ্চুরির পরেও মহাবিপদে বাংলাদেশ
ক্যান্সারের উন্নত চিকিৎসায় অনন্য অবদান রাখছে নর্থ ইস্ট মেডিকেল কলেজ
সিলেটবাসীর প্রত্যাশা পূরণে নগরীর যোগাযোগব্যবস্থা আরও আধুনিক করা হবে- বাণিজ্যমন্ত্রী