গাজায় নিহতদের ৬৪ শতাংশই নারী ও শিশু
শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০৮:২৫ PM

গাজায় নিহতদের ৬৪ শতাংশই নারী ও শিশু

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২৩/১০/২০২৩ ০১:০২:৩০ AM

গাজায় নিহতদের ৬৪ শতাংশই নারী ও শিশু

গাজায় ইসরায়েলের হামলায় বাস্তুহারা নারী ও শিশু


গাজায় ইসরায়েলের হামলায় এখন পর্যন্ত ৪ হাজার ৬৫১ ফিলিস্তিনি প্রাণ হারিয়েছেন। ৭ অক্টোবর থেকে শুরু হওয়া হামাস-ইসরাইয়েলের মধ্যে এই সংঘাতে নিহতদের মধ্যে ১ হাজার ৮৭৩ জন শিশু রয়েছে। 

এছাড়া নারীর সংখ্যা ১ হাজার ১০১ জন। নিহতদের মধ্যে পুরুষ রয়েছে ১ হাজার ৬৭৭ জন। খবর-বিবিসি

হামাস নিয়ন্ত্রিত স্বাস্থ্য মন্ত্রণালয় বিবৃতিতে বলেছে, ইসরায়েলের মামলায় আহত হয়েছেন ১৪ হাজার ২৪৫ জন বেসামরিক ফিলিস্তিনি নাগরিক। 

এতে আরও বলা হয়, হতাহতদের মধ্যে ৮৩৯ জন দক্ষিণ গাজায় প্রাণ হারিয়েছেন যেখানে উত্তরাঞ্চলের লোকজনকে পালিয়ে যেতে বলা হয়েছে।

পরিসংখ্যান অনুযায়ী, হতাহতদের মধ্যে ৬৪ শতাংশ শিশু ও নারী। এছাড়া এখনও অনেক মানুষ বিধ্বস্ত বাড়িঘরের নিচে আটকা পড়ে আছেন।

এদিকে ইসরায়েল জানিয়েছে, হামাসের হামলা ও তাদের সঙ্গে সংঘর্ষের ঘটনায় দেশটির নিহতের সংখ্যা ১ হাজার ৪০০ জন। আহত হয়েছেন ৪ হাজার ৬২৯ জন। নিহতদের মধ্যে ৩৬৩ সেনা ও পুলিশ সদস্য।




ডি ডি



শীর্ষ সংবাদ:

খালেদা জিয়ার আপোষহীন নেতৃত্বের কারণেই দেশে গণতন্ত্র ফিরেছে’: কাইয়ুম চৌধুরী
চা শ্রমিকদের ন্যায্য দাবিগুলো সরকার গুরুত্বের সঙ্গে বিবেচনা করবে- শ্রমমন্ত্রী
খোলা হয়েছে শাহজালাল (রহ.) মাজারের দানবাক্স, চলছে গণনা
সিলেটে তিন খু'নের নেপথ্যে জমির বি'রোধ?
হা'মের উপসর্গে সিলেটে আরও দুই শিশুর মৃ'ত্যু
রায়নগর ট্রিপল হ*ত্যাকা*ণ্ড: সম্পত্তি বি*রোধের অ*ভিযোগ, ত*দন্তে নতুন প্রশ্ন
সুস্থ সংস্কৃতিচর্চা সমাজকে আলোকিত ও মানবিক করে: সিসিক প্রশাসক
বিয়ানীবাজারে ঘরের দরজা খুলে মিলল গৃহবধূর ম*রদে*হ
বালাগঞ্জে ব্যবসা প্রতিষ্ঠান থেকে ব্যবসায়ীর লা*শ উ*দ্ধার
সাত্তার দম্পতির দা*ফন সম্পন্ন, মা*মলা করবেন যুক্তরাষ্ট্রপ্রবাসী ছেলে