মধ্যরাতে সিদাইরপুলে হা'ম'লা-লু*টপাট, নারী-শিশুসহ আ হ ত ১৫
মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ০৯:৪২ PM

মধ্যরাতে সিদাইরপুলে হা'ম'লা-লু*টপাট, নারী-শিশুসহ আ হ ত ১৫

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ০৪/১০/২০২৫ ০৮:১১:২৮ PM

মধ্যরাতে সিদাইরপুলে হা'ম'লা-লু*টপাট, নারী-শিশুসহ আ হ ত ১৫

ছবি: নিজস্ব


সিলেট শহরতলীর সিদাইরপুল গ্রামে গভীর রাতে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘবদ্ধ হামলা ও লুটপাটের ঘটনা ঘটেছে। এতে নারী-শিশুসহ অন্তত ১৫ জন আহত হয়েছেন। তাদের এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শুক্রবার দিবাগত রাত ১২টার দিকে এয়ারপোর্ট থানার সিদাইরপুল গ্রামে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্র জানায়, বাড়ির রাস্তায় চলাচল নিয়ে দীর্ঘদিন ধরে সিদাইরপুল গ্রামের ইলিয়াস মিয়া ও সুজন মিয়ার মধ্যে বিরোধ চলছিল। এর জের ধরে শুক্রবার মধ্যরাতে রাতে সুজন মিয়ার নেতৃত্বে প্রায় ২ শতাধিক লোক দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে ইলিয়াস মিয়ার বাড়িতে হামলা চালায়।

এ সময় তারা ৮টি গরু, নগদ আড়াই লাখ টাকা, দুই ভরি সোনা ও ৪টি মোবাইল ফোন লুট করে নিয়ে যায় বলে দাবি করেন ইলিয়াস মিয়া ও তাঁর স্বজনরা।

আহতরা হলেন ইলিয়াস মিয়া (৪০), কয়েস মিয়া (৩৫), আল-আমীন, লায়েক মিয়া (২২), রুমন আহমদ (১০), মায়ারুন নেছা (৬০), সেলি বেগম (২৯), ইয়ারুন বেগম (৩২), রায়না বেগম (৩৮), সুফিয়া বেগম (২৫), রিপা বেগম (২০), মনসুর আহমদ (২২), শিপা বেগম (১৬), সজীব আহমদ (৮) ও লিজা বেগম (১৩)।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তবে শনিবার (৪ অক্টোবর) বিকাল পর্যন্ত এ ঘটনায় কেউ থানায় লিখিত অভিযোগ দেয়নি।

সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপপুলিশ কমিশনার মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, ‘এ ঘটনায় কেউ থানায় লিখিত অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’

জৈন্তাবার্তা / মনোয়ার