রেলওয়ের সব অ বৈ ধ স্থাপনা উ'চ্ছে'দ করা হবে: ডিসি সারওয়ার
মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ০৬:৪৩ PM

রেলওয়ের সব অ বৈ ধ স্থাপনা উ'চ্ছে'দ করা হবে: ডিসি সারওয়ার

মুহাজিরুল ইসলাম রাহাত, নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ০৭/১০/২০২৫ ০৭:৩১:০২ PM

রেলওয়ের সব অ বৈ ধ স্থাপনা উ'চ্ছে'দ করা হবে: ডিসি সারওয়ার

ছবি: নিজস্ব


সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার মোগলাবাজারে ‘উদয়ন এক্সপ্রেস’ ট্রেন লাইনচ্যুত হয়েছে। খবর পেয়ে সকাল সাড়ে ১০টায় ঘটনাস্থল পরিদর্শন করেন সিলেটর জেলা প্রশাসক মো. সারওয়ার আলম।

এ সময় তিনি সাংবাদিকদের বলেন, ‘দুর্ঘটনার কারণ খতিয়ে দেখতে জেলা প্রশাসনের পক্ষ থেকে ৩ সদস্যের কমিটি গঠন করা হয়েছে। তবে তিনি কমিটির সদস্যদের নাম জানাননি।

তিনি আরো বলেন, উদ্ধারকারী ট্রেন এসে দুর্ঘটনাকবলিত ইঞ্জিন ও বগি উদ্ধার করবে। আজকের মধ্যে লাইনচ্যুত বগি উদ্ধারের চেষ্টা চলছে।

সারওয়ার আলম বলেন, ‘সরকারি বাসা বা স্থাপনা সাবলেট (তৃতীয় পক্ষকে ভাড়া) দেয়ার কোনো সুযোগ নেই। যারা করছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে। সিলেট শহরে কোনো অবৈধ স্থাপনা থাকবে না। পর্যায়ক্রমে রেলওয়েসহ সব অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হবে।’

হুশিয়ারি দিয়ে ডিসি বলেন, ‘রেল স্টেশনে কোনো দালালচক্র বা টিকিট কালোবাজারি থাকবে না। তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে। পাশাপাশি সিলেটের যাত্রীদের দুর্ভোগ কমাতে ট্রেন ও বগি বাড়ানোর বিষয়টি নিয়ে রেলওয়ের সাথে যোগাযোগ করা হবে বলে জানান ডিসি।’

এর আগে সোমবার রাতে চট্টগ্রাম থেকে ছেড়ে আসা আন্তঃনগর ট্রেন উদয়ন এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিন ও একাধিক বগি গতকাল মঙ্গলবার সকাল ৮ টার দিকে সিলেটের দক্ষিণ সুরমার মোগলাবাজার স্টেশনের কাছে লাইনচ্যুত হয়। দুর্ঘটনায় চালকসহ ৬-৭ জন আহত হয়েছেন। তবে তাদের আঘাত গুরুতর নয়।

এদিকে, এ দুর্ঘটনায় সারাদেশের রেল যোগাযোগ আড়াই ঘণ্টা বন্ধ থাকার পর আবার স্বাভাবিক হয়েছে। তবে লাইনচ্যুত বগি এখনও উদ্ধার করা সম্ভব হয়নি।

জৈন্তাবার্তা / মনোয়ার