বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সরাইল রিজিয়নের অধীনের সিলেট সেক্টরের আওতাধীন সিলেট ব্যাটালিয়নের (৪৮ বিজিবি) অভিযানে এ যাবৎ কালের সবচেয়ে বড় গরু-মহিষের চালান জব্দ করা হয়েছে।
বিজিবি সূত্রে জানা যায়, বুধবার (৮ অক্টোবর) ভোরে গোপন সংবাদের ভিত্তিতে ৪৮ বিজিবির দায়িত্বাধীন গোয়াইনঘাট উপজেলার বিছনাকান্দি সীমান্তবর্তী পীরেরবাজার নামক এলাকা থেকে অবৈধভাবে বাংলাদেশে আসা ভারতীয় ২৩৭টি গরু ও ৫৩টি মহিষ জদ করেছে বিজিবি।
বিষয়টি নিশ্চিত করেছেন ৪৮ বিজিবির উপ-অধিনায়ক মেজর মো. নুরুল হুদা।
জৈন্তা বার্তা/আরআর




