সিলেটে ৪০ পিস ই*য়াবাসহ যুবক গ্রে*প্তার
মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ০৬:৪৩ PM

সিলেটে ৪০ পিস ই*য়াবাসহ যুবক গ্রে*প্তার

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ০৮/১০/২০২৫ ০২:৩১:০৪ PM

সিলেটে ৪০ পিস ই*য়াবাসহ যুবক গ্রে*প্তার


সিলেট মহানগর পুলিশের (এসএমপি) মোগলাবাজার থানার অভিযানে ৪০ পিস ইয়াবাসহ এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে।

বুধবার (৮ অক্টোবর) পুলিশের পাঠানো এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, রবিবার (৬ অক্টোবর) রাত সাড়ে ১০টার দিকে মোগলাবাজারে প্রধান সড়কের পূর্বপাশে ধানহাটা রাস্তার মুখে অভিযান চালিয়ে ওই যুবককে গ্রেপ্তার করা হয়। অভিযানে নেতৃত্ব দেন মোগলাবাজার থানার এসআই (নিরস্ত্র) মো. নূর উদ্দিন।

গ্রেপ্তারকৃত যুবক মোগলাবাজারের রফিক মিয়ার পুত্র শাহান আহমদ (২৬)। পুলিশ জানায়, তার কাছ থেকে ৪০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে।

পুলিশের পিসিপিআর যাচাইকালে জানা যায়, শাহান আহমদের বিরুদ্ধে মাদক, গণধর্ষণ, চুরি ও চোরাকারবারিসহ মোট ৯টি মামলা আদালতে বিচারাধীন রয়েছে।

সিলেট মহানগর পুলিশের (এসএমপি) এডিসি (মিডিয়া) মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, ঘটনার বিষয়ে মোগলাবাজার থানায় মামলা দায়ের করা হয়েছে। গ্রেপ্তারকৃত যুবককে সোমবার আদালতে সোপর্দ করা হয়েছে।

জৈন্তা বার্তা/আরআর