শাবিতে সান্ধ্যকালীন মাস্টার্স ইন আইটি প্রোগ্রামে ভর্তির বিজ্ঞপ্তি প্রকাশ
মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ০৬:৪৪ PM

শাবিতে সান্ধ্যকালীন মাস্টার্স ইন আইটি প্রোগ্রামে ভর্তির বিজ্ঞপ্তি প্রকাশ

ইমরান হোসেন রানা, শাবিপ্রবি প্রতিনিধি

প্রকাশিত: ০৮/১০/২০২৫ ০৩:০৫:২১ PM

শাবিতে সান্ধ্যকালীন মাস্টার্স ইন আইটি প্রোগ্রামে ভর্তির বিজ্ঞপ্তি প্রকাশ


শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) ইনস্টিটিউট অব ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি (আইআইসিটি)–এর অধীনে মাস্টার্স ইন ইনফরমেশন টেকনোলজি (MIT) প্রোগ্রামের অষ্টম ব্যাচে ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।

আবেদনের যোগ্যতা হিসেবে বলা হয়েছে, প্রার্থীদের ন্যূনতম সিজিপিএ ২.৫০ হবে। ৪ বছরের বি.এসসি. (ইঞ্জিনিয়ারিং/সায়েন্স) ডিগ্রিধারী বা ৩ বছরের বি.এসসি. ডিগ্রির সঙ্গে ১ বছরের মাস্টার্স সম্পন্ন করা প্রার্থীরা আবেদন করতে পারবেন। অন্য বিষয়ে ৪ বছরের ব্যাচেলর (অথবা ৩ বছরের অনার্স/পাস + ১ বছরের মাস্টার্স) ডিগ্রিধারীরাও আবেদন করতে পারবেন, যদি তাঁদের ১ বছরের পিজিডি ইন আইটি (PGD in IT) বা সমমানের কোনো কোর্স সম্পন্ন থাকে।

কোর্সের মেয়াদ ১৮ মাস (৩ সেমিস্টার)। ভর্তি ফি ২০ হাজার টাকা, যা ভর্তি সময় প্রদান করতে হবে। আসন সংখ্যা ৪০টি। ক্লাস অনুষ্ঠিত হবে শুধু শুক্রবার সকাল ৮টা থেকে বিকেল ৫টা পর্যন্ত।

ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে ২২ নভেম্বর ২০২৫ তারিখে সকাল ১০টায়, আইআইসিটি ভবনে। পরীক্ষার বিষয় গণিত, কম্পিউটার ফান্ডামেন্টালস ও প্রোগ্রামিং। ফল প্রকাশ করা হবে ২৭ নভেম্বর। প্রথম মেধাতালিকার ভর্তি হবে ৩০ নভেম্বর থেকে ২ ডিসেম্বর পর্যন্ত, আর অপেক্ষমাণ তালিকার ভর্তি হবে ৩ থেকে ৫ ডিসেম্বর পর্যন্ত। ক্লাস শুরু হবে ৮ ডিসেম্বর ২০২৫।

আবেদন ফরম সংগ্রহ করা যাবে ৭ অক্টোবর থেকে, এবং জমা দেওয়ার শেষ তারিখ ১৮ নভেম্বর ২০২৫। আবেদন ফরমের সঙ্গে ছবি, প্রয়োজনীয় কাগজপত্র ও সুপারিশপত্র (Letter of Recommendation) জমা দিতে হবে। আবেদন ফি ৫০০ টাকা ডাকযোগে জমা দিতে হবে অ্যাকাউন্ট নম্বর ০২০০০০৮৮৪৮ (পোস্ট অফিস, শাবিপ্রবি শাখা)।

আরও তথ্যের জন্য যোগাযোগ করা যাবে- ইনস্টিটিউট অব ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি (IICT), শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, সিলেট। ফোন: +880-821-713850 Ext.2803, মোবাইল: +8801977-894428, ইমেইল: iict@sust.edu, ওয়েবসাইট: iict.sust.edu


জৈন্তা বার্তা/আরআর