ওসমানীনগরে ফে*নসিডিলসহ আ*টক ১
মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ০৩:৪৯ PM

ওসমানীনগরে ফে*নসিডিলসহ আ*টক ১

আতাউর রহমান কাওছার, ওসমানীনগর

প্রকাশিত: ১১/১০/২০২৫ ০১:২৭:৫৯ PM

ওসমানীনগরে ফে*নসিডিলসহ আ*টক ১


সিলেটের ওসমানীনগরে ৪৯৯ বোতল ভারতীয় ফেনসিডিলসহ আরিফ মিয়া (৪২) নামে এক ব্যক্তিকে আটক করেছে র‍্যাব। শুক্রবার ভোরে উপজেলার দয়ামীর এলাকায় র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‍্যাব-৯) বিশেষ অভিযানে তাকে আটক করা হয়।

আটককৃত আরিফ মিয়া নরসিংদী থানার কাউরিয়াপাড়া গ্রামের মৃত আবু তাহের মিয়ার ছেলে।

জানা যায়, শুক্রবার ভোর ৪টার দিকে উপজেলার দয়ামীর বাজার বারাকাহ রেস্টুরেন্টের সামনে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি প্রাইভেটকার (ঢাকা মেট্রো-গ ৩৩-৬২৬৬) জব্দ করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আরিফ মিয়া স্বীকার করেছেন, তিনি দীর্ঘদিন ধরে সীমান্ত এলাকা থেকে অবৈধভাবে ফেনসিডিল সংগ্রহ করে সিলেটসহ আশপাশের বিভিন্ন এলাকায় সরবরাহ করে আসছিলেন।

বিষয়টি নিশ্চিত করে ওসমানীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোনায়েম মিয়া বলেন, আটককৃত ব্যক্তি বর্তমানে পুলিশ হেফাজতে রয়েছেন। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

জৈন্তা বার্তা/আরআর