সুশাসনের জন্য নাগরিক (সনাক) এর সাবেক সভাপতি, গণতান্ত্রিক ও প্রগতিশীল আন্দোলন-সংগ্রামের অন্যতম প্রতিনিধি ফারুক মাহমুদ চৌধুরী আর নেই (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। যুক্তরাষ্ট্র অবস্থানকালে শুক্রববার তিনি মৃত্যুবরণ করেছেন।
জানা গেছে, ফারুক মাহমুদ চৌধুরী শারীরিক অসুস্থতা নিয়ে গত মাসে নিউইয়র্কে যান। সম্প্রতি শারীরিক জটিলতা বাড়ায় তাকে স্থানীয় এলমহার্স্ট হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার স্থানীয় সময় দুপুরে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
ফারুক মাহমুদ চৌধুরী ছিলেন সিলেট অঞ্চলের একজন সুপরিচিত সমাজকর্মী ও মানবিক উদ্যোগের অগ্রদূতদের একজন। সামাজিক সংগঠন সুজনসহ বিভিন্ন সংগঠনের দায়িত্ব পালন করছিলেন তিনি। তাঁর দুই পুত্র যুক্তরাষ্ট্র প্রবাসী।
জানা গেছে, ওয়াশিংটন মেমোরিয়াল কবরস্থানে তাঁকে সমাহিত করা হবে। দাপ্তরিক আনুষ্ঠানিকতা সম্পন্ন হওয়ার পর মরদেহ উডসাইডের আহলে বায়াত মসজিদ ফিউনারেল হোমে নেওয়া হবে। জানাজাও সেখানেই অনুষ্ঠিত হবে।
জৈন্তা বার্তা/আরআর




