কোম্পানীগঞ্জে ই*য়াবাসহ আ*টক ১
মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ০৩:৪৯ PM

কোম্পানীগঞ্জে ই*য়াবাসহ আ*টক ১

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১১/১০/২০২৫ ০২:১৯:০০ PM

কোম্পানীগঞ্জে ই*য়াবাসহ আ*টক ১

প্রতীকী ছবি


সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলায় মাদকবিরোধী অভিযান চালিয়ে ৩৫০ পিস ইয়াবাসহ একজনকে আটক করেছে পুলিশ। আটক ব্যক্তির নাম রহমত আলী (৫০)। তিনি পড়ুয়া লামাপাড়া গ্রামের মৃত আরজ আলীর ছেলে।

শুক্রবার (১০ অক্টোবর) দিবাগত রাত ১টার দিকে স্থানীয় জনসাধারণের সহযোগিতায় উপজেলার পড়ুয়া এলাকা থেকে তাকে আটক করা হয়। পুলিশ জানায়, আটক রহমত আলীর নামে এর আগে মোট ১৭টি বিভিন্ন মামলার রেকর্ড রয়েছে। আটকের সময় তার কাছ থেকে ৩৫০ পিস ইয়াবা জব্দ করা হয়। তাকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রতন শেখ জানান, আটক ব্যক্তির বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন।

জৈন্তা বার্তা/আরআর