গোয়াইনঘাটে পঞ্চম শ্রেণির ছাত্রীকে ধ র্ষ ণ: যুবক আ ট ক
মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ০৩:৪৯ PM

গোয়াইনঘাটে পঞ্চম শ্রেণির ছাত্রীকে ধ র্ষ ণ: যুবক আ ট ক

গোয়াইনঘাট প্রতিনিধি

প্রকাশিত: ১১/১০/২০২৫ ০৭:৩২:১৫ PM

গোয়াইনঘাটে পঞ্চম শ্রেণির ছাত্রীকে ধ র্ষ ণ: যুবক আ ট ক

ছবি: নিজস্ব


সিলেটের গোয়াইনঘাটে পঞ্চম শ্রেণির এক স্কুল ছাত্রীকে ধর্ষণের দায়ে এক যুবককে আটক করেছে পুলিশ। শনিবার ভোরে উপজেলার জাফলং এলাকা থেকে অভিযুক্ত ব্যাক্তিকে আটক করা হয়। 

আটককৃত যুবক উপজেলার ১০নং পশ্চিম আলীরগাঁও ইউনিয়নের লামা সাতাইন গ্রামের জমিল মিস্ত্রীর ছেলে জুনেদ আহমেদ (২২)।

মামলার এজাহার সূত্রে জানা গেছে, গত রবিবার রাতে শিক্ষার্থীর মা পারিবারিক প্রয়োজনীয় কাজে বাজারে গেলে বাড়ি ফাঁকা পেয়ে পার্শ্ববর্তী বাড়ির অভিযুক্ত যুবক জুনেদ আহমদ ওই শিক্ষার্থীকে রাত ১০ টার দিকে মেয়েটির নিজ বাড়িতে একা পেয়ে জোরপূর্বক ভাবে ধর্ষণ করেন এবং ঘটনাটি কাউকে না জানাতে নানা ভাবে ভয়ভীতি দেখায়। 

ঘটনার প্রায় এক সপ্তাহ পর শুক্রবার দিবাগত রাতে ধর্ষিত শিক্ষার্থীর মা দিলারা বেগম গোয়াইনঘাট থানায় উপস্থিত হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করেন। মামলা নং ৯/২৮৪ ওই মামলায় গ্রেপ্তার দেখিয়ে শনিবার সকালে জুনেদকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করে গোয়াইনঘাট থানা পুলিশ।

গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তরিকুল ইসলাম তালুকদার বলেন, শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ পাওয়ার পরই থানা পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্ত আসামীকে আটক করে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। এবং ধর্ষিত শিক্ষার্থীকে ওসিসির জন্য হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

জৈন্তাবার্তা / মনোয়ার