জৈন্তাপু্রে অ বৈ ধ বালু উত্তোলন: একজনকে কা রা দ ণ্ড
মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ০২:৪৫ PM

জৈন্তাপু্রে অ বৈ ধ বালু উত্তোলন: একজনকে কা রা দ ণ্ড

সাইফুল ইসলাম বাবু, জৈন্তাপুর প্রতিনিধি

প্রকাশিত: ১১/১০/২০২৫ ১০:৫৭:০১ PM

জৈন্তাপু্রে অ বৈ ধ বালু উত্তোলন: একজনকে কা রা দ ণ্ড

ছবি: নিজস্ব


সিলেটের জৈন্তাপুর উপজেলার লালাখাল (সারী নদী–৩) এলাকায় উপজেলা প্রশাসনের অভিযানে মোবাইল কোর্ট পরিচালিত হয়। শনিবার ( ১১ অক্টোবর ) দুপুরে উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জর্জ মিত্র চাকমা এর নেতৃত্বে এই মোবাইল কোর্ট পরিচালিত হয়।

অভিযানে উচ্চ আদালতের নিষেধাজ্ঞা জারিকৃত সারি-৩ এলাকা হতে   অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে এক ব্যক্তিকে আটক করা হয়। আটক হওয়া ব্যাক্তির নাম আলাউদ্দিন (৩২)। সে উপজেলার কালিন্জিবাড়ী এলাকার তৈয়ব আলির পুত্র।

অভিযানে আটক ব্যাক্তিকে বালু ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ এর ০৪ ( খ ) ধারায় দোষী সাব্যস্ত করে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।  এ সময় মোবাইল কোর্ট পরিচালনা কালে স্থানীয় প্রশাসনের সাথে বর্ডার গার্ড বাংলাদেশ জকিগন্জ ব্যাটালিয়ন এর দায়িত্বাধীন (১৯ বিজিবি) লালাখাল এর বিওপির টিম  উপস্থিত ছিল।

এ বিষয়ে অভিযানে নেতৃত্ব দানকারী উপজেলা নির্বাহী কর্মকর্তা জর্জ মিত্র চাকমা বলেন,  জেলা প্রশাসন, সিলেট এর নির্দেশনা মোতাবেক  অবৈধ বালু উত্তোলন প্রতিরোধে এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত রাখা হবে।

জৈন্তাবার্তা / মনোয়ার