কানাইঘাটে সংঘবদ্ধ ধ*র্ষণ মা*মলার আ*সামি গ্রে*প্তার
মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ০২:৪৫ PM

কানাইঘাটে সংঘবদ্ধ ধ*র্ষণ মা*মলার আ*সামি গ্রে*প্তার

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১২/১০/২০২৫ ০২:৪৮:২৫ PM

কানাইঘাটে সংঘবদ্ধ ধ*র্ষণ মা*মলার আ*সামি গ্রে*প্তার


সিলেটের কানাইঘাট উপজেলায় এক তরুণীকে ঘর থেকে তুলে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনায়ম দায়ের করা মামলার প্রধান আসামিকে গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-৯। শনিবার (১১ অক্টোবর) রাতে কানাইঘাটের লালরচক এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত আসামির নাম নূর আহমদ (৩০)। তিনি কানাইঘাট উপজেলার লালরচক গ্রামের মৃত জালাল উদ্দিনের ছেলে। 

র‌্যাব জানায়, গত ১৯ জানুয়ারি কানাইঘাট উপজেলার এক তরুণীকে ঘর থেকে তুলে পাশের জঙ্গলে নিয়ে গিয়ে সংঘবদ্ধভাবে ধর্ষণ করা হয়। ওই রাতে ভিকটিম রাতের খাবার শেষে পরিবারের সদস্যদের সঙ্গে ঘুমিয়ে ছিলেন। দিবাগত রাত ১টার দিকে দরজায় ধাক্কাধাক্কির শব্দ শুনে ভিকটিম ঘুম থেকে জেগে দরজা খুললে নূর আহমদ ও তার দুই সহযোগী ঘরে প্রবেশ করেন। পরে তারা মুখ চেপে ধরে তরুণীকে জোরপূর্বক পাশের জঙ্গলে নিয়ে গিয়ে রাস্তার পাশে পর্যায়ক্রমে ধর্ষণ করেন।

তরুণী চিৎকার করতে চাইলে তাকে ছুরি দেখিয়ে প্রাণনাশের হুমকি দেন ধর্ষকরা। পরে তারা চলে গেলে ভিকটিম বিষয়টি তার ভাইকে জানান এবং পরদিন নিজে বাদী হয়ে কানাইঘাট থানায় মামলা দায়ের করেন।

ঘটনার পর র‌্যাব-৯ ছায়া তদন্ত শুরু করে এবং গোয়েন্দা তৎপরতা চালায়। এর ধারাবাহিকতায় শনিবার রাতে র‌্যাব-৯, সদর কোম্পানি, সিলেট এর একটি দল কানাইঘাট থানাধীন লালরচক এলাকায় অভিযান চালিয়ে এজাহারনামীয় আসামি নূর আহমদকে গ্রেপ্তার করে।

র‌্যাব জানায়, নূর আহমদ সিলেট জেলার বিভিন্ন থানায় সাতটি মামলায় এজাহারভুক্ত অভিযুক্ত। পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের জন্য তাকে কানাইঘাট থানায় হস্তান্তর করা হয়েছে।

জৈন্তা বার্তা/আরআর