বিশ্বনাথে শিক্ষা উপকরণ পেল সাড়ে ৪শ শিক্ষার্থী
মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ০১:৫৩ PM

বিশ্বনাথে শিক্ষা উপকরণ পেল সাড়ে ৪শ শিক্ষার্থী

মোঃ সায়েস্তা মিয়া, বিশ্বনাথ প্রতিনিধি

প্রকাশিত: ১৩/১০/২০২৫ ০৩:৪৩:৪৬ PM

বিশ্বনাথে শিক্ষা উপকরণ পেল সাড়ে ৪শ শিক্ষার্থী


সিলেটের বিশ্বনাথে প্রাথমিকে পড়ুয়া শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ ও নগদ অর্থ বিতরণ করেছে যুক্তরাজ্য ভিত্তিক একটি সামাজিক ও প্রবাসী সংগঠন। 

সোমবার (১৩ অক্টোবর) পৃথক অনুষ্ঠানের মাধ্যমে বিশ্বনাথ উপজেলার ১ নং লামাকাজী ইউনিয়নের আকিলপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, হাজারীগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয় ও খাজাঞ্চিগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাড়ে ৪শ ছাত্র-ছাত্রীর মাঝে ট্রাস্টের অর্থায়নে খাতা, কলম, নগদ অর্থসহ অন্যান্য উপকরণ বিতরণ করা হয়। প্রতিটি স্কুলের শিক্ষকদেরও উপহার প্রদান করা হয়। 

মানবসেবা ও শিক্ষা খাতে বিশেষ অবদান রাখতে উপজেলার ১নং লামাকাজী ইউনিয়নের যুক্তরাজ্য প্রবাসীদের দ্বারা গঠিত "লামাকাজী ইউনিয়ন ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন ইউকে" নামের সংগঠন এই উপকরণ বিতরণ করে।

ট্রাস্টের বাংলাদেশ কমিটির সমন্বয়ক শাহ জুবায়েল আহমদ ও ট্রাস্টি সদস্য আবু তাহিরের ব্যবস্থাপনায় প্রথমে আকিলপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র, শিক্ষক ও অভিভাবকদের উপস্থিতিতে আনুষ্ঠানিকভাবে শিক্ষার্থীদের মাঝে উপকরণ বিতরণ করা হয়। এ সময় বক্তব্য দেন সমন্বয়ক শাহ জুবায়েল আহমদ ও স্কুলের প্রধান শিক্ষক হিমাংশু রায়।

হিমাংশু রায় তার বক্তব্যে ট্রাস্টের এই কার্যক্রমের ভুয়সী প্রশংসা করেন এবং ভবিষ্যতে এ ধরনের কার্যক্রম চলমান রাখার দাবি জানান তিনি। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করে তিনি বলেন, এই উপকরণ পাওয়ার মধ্য দিয়ে গরিব ছাত্র-ছাত্রীরা উপকৃত হবে এবং লেখাপড়ায় আরও মনোযোগী হবে।

এ সময় উপস্থিত ছিলেন সহকারী শিক্ষিকা জ্যোৎস্না দস্তিদার, লাভলী তালুকদার, মাসহুদা আক্তার, সুমা বেগম ও মাহমুদা সুলতানা।

হাজারীগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অনুষ্ঠানে বক্তব্য দেন ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. মঈনুল ইসলাম ও দাতা সদস্য সোহেল আহমদ। উপস্থিত ছিলেন অভিভাবক সদস্য দুদু মিয়া, আব্দুল আহাদ, মুরব্বি ফারুক আহমদ, দবির উদ্দিন, সহকারী শিক্ষিকা মিনতি রানী আচার্য ও মোছা. লুবনা বেগম।

খাজাঞ্চি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বক্তব্য দেন কামাল উদ্দিন খাঁন, প্রধান শিক্ষিকা আংগুরা বেগম ও সোমা আচার্য। উপস্থিত ছিলেন সহকারী শিক্ষিকা শেফা বেগম, রুবি বেগম, জান্নাতুল শামিমা, সমাজসেবক কবি লাহিন নাহিয়ান, মুতলিব মিয়া প্রমুখ।

জৈন্তা বার্তা/আরআর