জলবায়ু পরিবর্তনের কারণে প্রাকৃতিক দু র্যো গে র ঝুঁ*কি বেড়েছে: জেলা প্রসাশক
মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ০১:৫০ PM

জলবায়ু পরিবর্তনের কারণে প্রাকৃতিক দু র্যো গে র ঝুঁ*কি বেড়েছে: জেলা প্রসাশক

মুহাজিরুল ইসলাম রাহাত, নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৩/১০/২০২৫ ০৮:৪৩:৫৩ PM

জলবায়ু পরিবর্তনের কারণে প্রাকৃতিক দু র্যো গে র ঝুঁ*কি বেড়েছে: জেলা প্রসাশক

ছবি: নিজস্ব


জেলা প্রশাসক মো. সারওয়ার আলম বলেছেন, “মানুষকে প্রাকৃতিক দুর্যোগের ভয় থেকে মুক্ত রাখতে সচেতনতা ও প্রস্তুতির বিকল্প নেই। দুর্যোগ মোকাবিলায় সরকারি-বেসরকারি সমন্বিত উদ্যোগের পাশাপাশি সাধারণ জনগণের সক্রিয় অংশগ্রহণ অত্যন্ত গুরুত্বপূর্ণ।” 

তিনি বলেন, “জলবায়ু পরিবর্তনের কারণে প্রাকৃতিক দুর্যোগের ঝুঁকি দিন দিন বেড়ে চলেছে। আগাম সতর্কতা, প্রশিক্ষণ, অবকাঠামোগত সক্ষমতা এবং প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে এই ক্ষয়ক্ষতি অনেকাংশে কমিয়ে আনা সম্ভব।”

সোমবার সকাল ১১টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। 

এর আগে একটি বর্ণাঢ্য র‌্যালি জেলা প্রশাসকের কার্যালয় থেকে শুরু হয়ে নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসক প্রাঙ্গণে গিয়ে শেষ হয়

‘সমন্বিত উদ্যোগ, প্রতিরোধ করি দুর্যোগ’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) পদ্মাসন সিংহ। সভা সঞ্চালনা করেন সদর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শীর্ষেন্দু পুরকায়স্থ। স্বাগত বক্তব্য দেন সিলেট জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা মো. আব্দুল কুদ্দুস বুলবুল।

অন্যদের মধ্যে বক্তব্য দেন অতিরিক্ত পুলিশ সুপার রাসেলুর রহমান, জেলা পরিষদ নির্বাহী কর্মকর্তা অনুপমা দাস, সিনিয়র সিটিজেন ও সমাজকর্মী আফতাব চৌধুরী, সিলেট প্রেস ক্লাব সভাপতি ইকরামুল কবির, অনলাইন প্রেসক্লাব সভাপতি গুলজার আহমদ হেলাল, বাংলাদেশ বেতার সিলেটের সহকারী পরিচালক মো. দেলওয়ার হোসেন, ফায়ার সার্ভিসের ফায়ার পরিদর্শক মো. সালাউদ্দিন, জেলা স্কাউট সম্পাদক সাইফুল আমীন, ফায়ার সার্ভিস ভলান্টিয়ার আব্দুল্লাহ মো. আদিল, যুব রেড ক্রিসেন্ট প্রতিনিধি লোবনা এবং ব্র্যাকের জেলা সমন্বয়ক রিপন চন্দ্র মণ্ডল প্রমুখ।

এ ছাড়াও সরকারি ও বেসরকারি বিভিন্ন সংস্থার প্রতিনিধি, স্বেচ্ছাসেবী সংগঠন, গণমাধ্যমকর্মীসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষ অংশ নেন।

জৈন্তাবার্তা / মনোয়ার