সিলেট রেলওয়ে স্টেশনে জেলা প্রশাসকের অ*ভিযান
মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ১২:৫৮ PM

সিলেট রেলওয়ে স্টেশনে জেলা প্রশাসকের অ*ভিযান

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৪/১০/২০২৫ ০১:৪৮:২৯ PM

সিলেট রেলওয়ে স্টেশনে জেলা প্রশাসকের অ*ভিযান


সিলেট রেলওয়ে স্টেশনে অভিযান চালিয়েছেন জেলা প্রশাসক (ডিসি) সারওয়ার আলম।

মঙ্গলবার (১৪ অক্টোবর) সকাল সাড়ে ১০টার দিকে তিনি স্টেশনে গিয়ে পরিদর্শন করেন সার্বিক অবস্থা। সেই সময় পুরো স্টেশন ছিল ছিমছাম, পরিপাটি। স্টেশনে দেখা যায় না কোনো কালোবাজারি বা বিশৃঙ্খলার দৃশ্য। কর্মকর্তারাও জানান, সিলেটে টিকিট কালোবাজারি নেই।

তবে ট্রেনযাত্রীরা জানান ভিন্ন কথা। তাদের অভিযোগ, টিকিট পাওয়া খুবই কষ্টকর। অনলাইনে-অফলাইনেও কোনোভাবেই টিকিট পাওয়া যায় না। বাধ্য হয়ে সাধারণ মানুষকে কালোবাজারিদের কাছ থেকে টিকিট কিনতে হয় বাড়তি দামে। 

পরিদর্শনকালে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে জেলা প্রশাসক সারওয়ার আলম বলেন, এখন টিকিট অনলাইনে বিক্রি হচ্ছে। তারপরও কীভাবে কালোবাজারি হয়, সেটা আমরা তদন্ত করে দেখব। স্টেশনের কোনো কর্মকর্তা বা কর্মচারী এতে জড়িত কি না, সেটিও খতিয়ে দেখা হবে। কেউ জড়িত থাকলে ব্যবস্থা নেওয়া হবে।

জৈন্তা বার্তা/আরআর