লাক্স সুন্দরী থেকে নায়িকা গল্প শোনালেন : বাঁধন
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০৪:৩৫ অপরাহ্ন

লাক্স সুন্দরী থেকে নায়িকা গল্প শোনালেন : বাঁধন

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২৪/১০/২০২৫ ০৪:০১:৪৪ অপরাহ্ন

লাক্স সুন্দরী থেকে নায়িকা  গল্প শোনালেন : বাঁধন

ফাইল ফটো


লাক্স সুন্দরী থেকে নায়িকা, এরপর নিজেকে পুরোদস্তুর অভিনেত্রী হিসেবে গড়ে তোলার পেছনের গল্প শোনালেন আজমেরী হক বাঁধন। জানালেন তথাকথিত ‘আদর্শ নারী’র খোলস ছেড়ে একজন পরিপূর্ণ ‘মানুষ’ হয়ে ওঠার সংগ্রামের কথা; যে যাত্রাপথে তাকে ডিভোর্স, রিহ্যাব সেন্টার, তীব্র বিষণ্ণতা ও আইনি লড়াইয়ের মতো কঠিন বাস্তবতা পাড়ি দিতে হয়েছে।বৃহস্পতিবার (২৩ অক্টোবর) বিকেলে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ‘ম্যাজিক লণ্ঠন’ আয়োজিত এক অনুষ্ঠানে নিজের জীবনের না বলা অধ্যায়গুলো দর্শক-শিক্ষার্থীদের সামনে তুলে ধরেন এই জনপ্রিয় অভিনয়শিল্পী।

বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগে চলচ্চিত্রবিষয়ক পত্রিকা ‘ম্যাজিক লণ্ঠন’–এর ‘কথামালা-১৩’ শীর্ষক এই আলোচনার আয়োজন করা হয়। ‘অভিনয়, অভিনয়শিল্পী এবং আমার জীবন’ শিরোনামে বক্তব্য উপস্থাপনের পর বাঁধন দর্শকের নানা প্রশ্নের উত্তর দেন।

অনুষ্ঠানে নিজের জীবনের অন্ধকার অধ্যায় তুলে ধরতে দ্বিধা করেননি বাঁধন। মাত্র ১৯ বছর বয়সে প্রথম বিয়ে এবং ডিভোর্সের পর চরম সংকটে পড়ার কথা উল্লেখ করে তিনি বলেন, ‘আমার প্রথম বিয়ে হয় ১৯ বছর বয়সে। ডিভোর্সের পর আমার শেষ পরিণতি হয় একটা রিহ্যাব সেন্টারে। আমি সিভিয়ার ডিপ্রেশনের পেশেন্ট ছিলাম, সঙ্গে সুইসাইডাল টেন্ডেন্সি ছিল। আমি কিন্তু সেখান থেকে সারভাইভ করেছি।’

জৈন্তাবার্তা / সুলতানা



শীর্ষ সংবাদ:

সিলেটে ১০ লাখ টাকার অ/বৈধ পণ্য জ/ব্দ
কারিগরি শিক্ষায় দক্ষ হলে কাউকে চাকরির পেছনে ছুটতে হবে না: সিসিক প্রশাসক
পাগনা বড় বিলে পানি নিষ্কাশন বন্ধ, বোরো আবাদ নিয়ে শ/ঙ্কায় কৃষক
জ্ঞান, আলো এবং শুভশক্তির বিজয় হবে- সিসিক প্রশাসক
বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হচ্ছে ১০১ শয্যার আধুনিক হাসপাতাল
ইমাম-মুয়াজ্জিনদের কল্যাণে কাজ করতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ: বাণিজ্যমন্ত্রী
সমবায়ের মাধ্যমে অর্থনৈতিক উন্নয়ন ও স্বনির্ভর সমাজ গঠনে সবাইকে এগিয়ে আসতে হবে: বিভাগীয় কমিশনার
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তা বার্তার অভ্যন্তরীণ ক্রীড়া প্রতিযোগিতা উদ্বোধন
পীরমহল্লায় উৎপাদক নলকূপের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন সিসিক প্রশাসক
জৈন্তাপুরে প্রায় ১২ লাখ টাকার ভা/রতীয় জিরা ও পিকআপ জ/ব্দ