প্রকাশ্যে ঘুরছেন দীর্ঘদিন পর চিত্রনায়িকা নিপুণ
শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ০৪:১১ AM

প্রকাশ্যে ঘুরছেন দীর্ঘদিন পর চিত্রনায়িকা নিপুণ

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২৫/১০/২০২৫ ০৩:২৭:২০ PM

প্রকাশ্যে ঘুরছেন দীর্ঘদিন পর চিত্রনায়িকা নিপুণ

সংগৃহিত


ছাত্র-জনতার গণ আন্দোলনে শেখ হাসিনা সরকার পতনের পর আড়ালে চলে যান শোবিজের অনেক তারকা শিল্পীরাও। এই তালিকায় আছেন চিত্রনায়িকা নিপুণও। দীর্ঘ সময় আড়ালে থাকার পর চলতি বছরের শুরুতে লন্ডনের উদ্দেশে দেশ ত্যাগ করার সিদ্ধান্ত নেন তিনি। তবে ইমিগ্রেশন পুলিশ বিমানবন্দরে তাকে আটকে দেন। এরপর থেকে আবার আড়ালে চলে যান এই অভিনেত্রী।দীর্ঘদিন পর চিত্রনায়িকা পলির একটি শর্টস ভিডিওতেও দেখা গেছে নিপুণকে। যেখানে চিত্রনায়িকা রোজিনা ও পলির সঙ্গে কুশল বিনিময় করছেন তিনি।জানা গেছে, গতকাল শুক্রবার সিনেমার অভিনেতা নানা শাহর ছেলের বিয়েতে হাজির হন নিপুণ। অনুষ্ঠানে তার উপস্থিতি নিশ্চিত করেছেন একাধিক অতিথি।

নাম প্রকাশ না করার শর্তে একজন অভিনয়শিল্পী বলেন, ‘বহুল বিতর্কিত এই স্বৈরাচার দোসরকে বিয়েবাড়িতে দেখে অবাক হয়েছি। ছাত্র-জনতার বিপক্ষে অবস্থান নিয়ে এফডিসি ও বিটিভিতে দাঁড়িয়েছিলেন তিনি। তার বিরুদ্ধে হত্যা মামলা রয়েছে। কিভাবে সে এখনো প্রকাশ্যে ঘুরছেন? দ্রুত শেখ হাসিনার এই দোসরকে গ্রেপ্তারের দাবি জানাই। না হলে জুলাইয়ের শহীদদের সঙ্গে বেঈমানি করা হবে।’আরও জানা যায়, হত্যা মামলার আসামি হওয়া সত্ত্বেও নিপুণ আক্তার প্রকাশ্যে ঘুরছেন। নিয়মিত যাতায়াত করছেন বনানী ১১ নম্বর রোডে অবস্থিত তার স্পা সেন্টারেও।

এর আগে, শেখ হাসিনার আমলে চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে পরাজিত হয়েও নিপুণ আদালতের মামলা করে বিজয়ী প্রার্থী জায়েদ খানকে চেয়ারে বসতে দেননি। এছাড়া আদালতের স্থিতিতাদেশ অমান্য করে তিনি সাধারণ সম্পাদকের চেয়ার দখল করে ছিলেন। এ থেকে অনুমান করা যায় তৎকালীন সরকারের একজন প্রভাবশালী অভিনেত্রী ছিলেন নিপুণ।তবে পট পরিবর্তনের পর বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতি থেকে আজীবনের জন্য বহিষ্কার করা হয় এই চিত্রনায়িকাকে। এ বছরের শুরুতেই সমিতির কার্যনির্বাহী পরিষদের মিটিংয়ে সর্বসম্মতিক্রমে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

জৈন্তাবার্তা / সুলতানা



শীর্ষ সংবাদ:

২২ বছরেও নির্বাচিত মেয়র পায়নি আজমিরীগঞ্জ পৌরসভা
দীর্ঘস্থায়ী ও টেকসই যোগাযোগব্যবস্থা নিশ্চিতে গুরুত্ব দেওয়া হচ্ছে: মন্ত্রী আরিফুল হক চৌধুরী
সিলেটে ট্রিপল মা*র্ডার: দ্রুতবি*চার আদা*লতে বি*চার চাইলেন সিসিক প্রশাসক
ওসমানী হাসপাতালের পাঁচ তলা থেকে লা'ফিয়ে পড়ে রোগীর মৃ'ত্যু
রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল
দুর্দান্ত হাসান, অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের দাপট
অ*নৈতিক প্রস্তাবে রাজি না হওয়ায় তাহমিনাকে ছু*রিকাঘাত, বাঁ*চাতে এসে খু*ন দম্পতি
ক্রীড়া উন্নয়নে আরাফাত রহমান কোকোর অবদান স্মরণীয় হয়ে থাকবে: সিসিক প্রশাসক
গৃহপরিচারিকার প্রেমের সম্পর্কের জে*রে রায়নগরে তিন খু*ন? গ্রেপ্তার বাবুল
মা*দকের সঙ্গে জড়িত কাউকে ছা*ড় নয়: এমপি তাহসিনা রুশদীর