যুক্তরাষ্ট্রে জন্মদিনের দিন,শুভেচ্ছা সানীর
বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০১:০৮ AM

যুক্তরাষ্ট্রে জন্মদিনের দিন,শুভেচ্ছা সানীর

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০৩/১১/২০২৫ ০৪:০৮:১৪ PM

যুক্তরাষ্ট্রে জন্মদিনের দিন,শুভেচ্ছা সানীর

ফাইল ফটো


বাংলা সিনেমার প্রিয়দর্শিনী’খ্যাত চিত্রনায়িকা মৌসুমীর জন্মদিন আজ (৩ নভেম্বর)। তবে বিশেষ এই দিনটি দেশে নেই তিনি, আছেন সুদূর যুক্তরাষ্ট্রে। অনেকদিন ধরেই দেশটিতে বসবাস করছেন এই চিত্রনায়িকা। গত বছরও জন্মদিন পালন করেছেন যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে। আর তার স্বামী চিত্রনায়ক ওমর সানী ছিলেন দেশে।এবারের জন্মদিনে তাদের দেখা হচ্ছে না তাদের। তবে ভালোবাসার প্রকাশ থেমে থাকেনি। আজ সোমবার সামাজিক যোগাযোগ মাধ্যমে স্ত্রী মৌসুমীকে শুভেচ্ছা জানিয়ে সানী লিখেছেন, ‘শুভ জন্মদিন প্রিয়দর্শিনী মৌসুমী। দূরে থেকেও আমরা কাছে, এটাই বাস্তব।’

বলা দরকার, ২০২৩ সাল থেকে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন মৌসুমী। দেশে ফেরার পরিকল্পনা থাকলেও তা বাস্তবায়ন হয়নি। গত বছর জন্মদিনে দেশে না থাকায় মন খারাপের কথা সংবাদমাধ্যমে জানিয়েছিলেন এই অভিনেত্রী।বলেছিলেন, ‘দেশে থাকলে ভক্তরা শুভেচ্ছা জানাতেন, প্রিয়জনেরা বাড়িতে আসতেন কেক-ফুল নিয়ে। বিদেশে বসে সেই পরিবেশটাকে খুব মিস করি।’

উল্লেখ্য, ১৯৭৩ সালের ৩ নভেম্বর জন্মগ্রহণ করেন মৌসুমী। তার পুরো নাম শামীমা আখতার জামান, বাবা নাজমুজ্জামান মনি এবং মা শিরিন আখতার। মৌসুমীর প্রথম সিনেমা ছিল ‘কেয়ামত থেকে কেয়ামত’। যেখানে তিনি অভিনয় করেন বাংলা সিনেমার অমর নায়ক সালমান শাহর বিপরীতে। এটি তাদের দু’জনেরই প্রথম সিনেমা। আর প্রথম সিনেমা দিয়েই দর্শকের মন জয় করেন তারা।

জৈন্তাবার্তা / সুলতানা



শীর্ষ সংবাদ:

ক্রীড়া উন্নয়নে আরাফাত রহমান কোকোর অবদান স্মরণীয় হয়ে থাকবে: সিসিক প্রশাসক
গৃহপরিচারিকার প্রেমের সম্পর্কের জে*রে রায়নগরে তিন খু*ন? গ্রেপ্তার বাবুল
মা*দকের সঙ্গে জড়িত কাউকে ছা*ড় নয়: এমপি তাহসিনা রুশদীর
সম্পত্তি বি*রোধের মা*মলার শুনানি ছিল ১৯ আগস্ট, ৭ দিন আগে খু*ন
নগরীর প্রতিটি ওয়ার্ডে খেলার মাঠ করা হবে: সিসিক প্রশাসক
রাজনগরে তেলবাহী ট্রাক খালে, চালক নি'হত
হা'মের উপসর্গে সিলেটে আরও দুই শিশুর মৃ'ত্যু
সিলেটে বাসায় মিলল স্বামী, স্ত্রী ও গৃহপরিচারিকার লা'শ
কালীঘাট-শাহচট সড়কে ঢালাই কাজের উদ্বোধন
বিদ্যুৎ না থাকলে নাগরিক সেবা কার্যক্রম ব্যাহত হয়, দু*র্ভোগ পো*হাতে হয় : সিসিক প্রশাসক