মিস ইন্টারন্যাশনালে বাংলাদেশের জেসিয়া
শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ০৩:১১ AM

মিস ইন্টারন্যাশনালে বাংলাদেশের জেসিয়া

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১৪/১১/২০২৫ ০৬:১৬:৩১ PM

মিস ইন্টারন্যাশনালে বাংলাদেশের জেসিয়া

সংগৃহিত


টোকিওতে শুরু হয়েছে মিস ইন্টারন্যাশনাল ২০২৫-এর মূল পর্বের কার্যক্রম। ১৩ নভেম্বর (মঙ্গলবার) থেকেই জমে উঠেছে বিশ্বের অন্যতম মর্যাদাপূর্ণ এই সৌন্দর্য প্রতিযোগিতার আনুষ্ঠানিকতা। আর সেই আন্তর্জাতিক মঞ্চে বাংলাদেশের প্রতিনিধিত্ব করছেন জেসিয়া ইসলাম।

২৭ নভেম্বর টোকিওতেই অনুষ্ঠিত হবে মূল প্রতিযোগিতা। যেখানে বিশ্বের বিভিন্ন দেশের প্রতিযোগীদের সঙ্গে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন জেসিয়া ইসলাম। যিনি দীর্ঘদিন ধরে কাজ করছেন পথশিশুদের পুনর্বাসন ও শিক্ষার সুযোগ নিশ্চিত করতে। সামাজিক দায়িত্ববোধ আর মানবিকতার বিষয়টি তাঁর যাত্রাকে দিয়েছে আরও গাঢ়তা।

গতকাল বৃহস্পতিবার সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টে জেসিয়া জানান, তিনি টপ-২০ এর তালিকায় পৌঁছতে চান। এ জন্য সবার ভালোবাসা ও ভোট প্রত্যাশী তিনি। মিস ইন্টারন্যাশনালের অফিসিয়াল অ্যাপ ব্যবহার করে জেসিয়াকে ভোট করা যাবে।

২৯ সেপ্টেম্বরে ঢাকায় আয়োজিত “লাভেলো মিস ওয়ার্ল্ড বাংলাদেশ-২০১৭ এর চূড়ান্ত পর্বে বিজয়ী হিসেবে জান্নাতুল নাঈমের নাম ঘোষণা করা হয়। ঘোষণার পর থেকেই শুরু হয় বিতর্কের। সামাজিক যোগাযোগ মাধ্যমসহ গণমাধ্যমে চলে নানা জল্পনা-কল্পনা। চূড়ান্ত রায়ের পর জানা যায় জান্নাতুল নাঈম এভ্রিল বিবাহিত। প্রতিযোগিতার নিয়মে ছিল, বিবাহিত কেউ মিস ওয়ার্ল্ড প্রতিযোগিতায় অংশ গ্রহণ করতে পারবেন না। ফলে ঘোষিত বিজয়ীকে নিয়ে বিতর্ক ছড়ায়।

পরবর্তীতে প্রতিযোগিতার পাঁচ দিন পর, প্রতিযোগিতায় দ্বিতীয়-স্থান অধিকার করা জেসিয়া ইসলামকে “মিস ওয়ার্ল্ড বাংলাদেশ” হিসেবে ঘোষণা দেয়া হয়।

জৈন্তাবার্তা / সুলতানা



শীর্ষ সংবাদ:

২২ বছরেও নির্বাচিত মেয়র পায়নি আজমিরীগঞ্জ পৌরসভা
দীর্ঘস্থায়ী ও টেকসই যোগাযোগব্যবস্থা নিশ্চিতে গুরুত্ব দেওয়া হচ্ছে: মন্ত্রী আরিফুল হক চৌধুরী
সিলেটে ট্রিপল মা*র্ডার: দ্রুতবি*চার আদা*লতে বি*চার চাইলেন সিসিক প্রশাসক
ওসমানী হাসপাতালের পাঁচ তলা থেকে লা'ফিয়ে পড়ে রোগীর মৃ'ত্যু
রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল
দুর্দান্ত হাসান, অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের দাপট
অ*নৈতিক প্রস্তাবে রাজি না হওয়ায় তাহমিনাকে ছু*রিকাঘাত, বাঁ*চাতে এসে খু*ন দম্পতি
ক্রীড়া উন্নয়নে আরাফাত রহমান কোকোর অবদান স্মরণীয় হয়ে থাকবে: সিসিক প্রশাসক
গৃহপরিচারিকার প্রেমের সম্পর্কের জে*রে রায়নগরে তিন খু*ন? গ্রেপ্তার বাবুল
মা*দকের সঙ্গে জড়িত কাউকে ছা*ড় নয়: এমপি তাহসিনা রুশদীর