ফের ঢাকায় মঞ্চ মাতাতে আসছেন আতিফ আসলাম
শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ০৩:১৩ AM

ফের ঢাকায় মঞ্চ মাতাতে আসছেন আতিফ আসলাম

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১৮/১১/২০২৫ ০৭:০৪:১৬ PM

ফের ঢাকায় মঞ্চ মাতাতে আসছেন আতিফ আসলাম

সংগৃহিত


আবারও বাংলাদেশের মঞ্চ মাতাতে আসছেন পাকিস্তানের জনপ্রিয় সংগীতশিল্পী আতিফ আসলাম। আগামী ১৩ ডিসেম্বর ঢাকার কনসার্টে অংশ নিতে যাচ্ছেন তিনি। বিষয়টি নিশ্চিত করেছে আয়োজক প্রতিষ্ঠান মেইন স্টেজ।

মেইন স্টেজের ফেসবুক পেজ থেকে জানা যায়, এই কনসার্টের শিরোনাম দেওয়া হয়েছে ‘আতিফ আসলাম অ্যাট মেইন স্টেজ শো’। জমকালো এই ওপেন এয়ার কনসার্টটি অনুষ্ঠিত হবে রাজধানীর বসুন্ধরা মাঠে।

কনসার্টের দিন বেলা ১টায় দর্শকদের জন্য ভেন্যুর গেট খুলে দেওয়া হবে। কনসার্ট শুরু হবে বিকেল ৫টায় এবং চলবে রাত সাড়ে ১০টা পর্যন্ত। সুরের এই মহাযজ্ঞের অগ্রিম টিকিট বিক্রি খুব শিগগিরই শুরু হবে বলেও জানিয়েছে মেইন স্টেজ।

এর আগে গেল বছর ২৯ নভেম্বর ঢাকা এসেছিলেন আতিফ আসলাম। ‘ম্যাজিকাল নাইট ২.০’ নামের সেই কনসার্টে তিনি মঞ্চ মাতিয়েছিলেন তার জনপ্রিয় গান- ‘জিতনি দোফা’, ‘তু চাহিয়ে’, ‘ও লামহে’, ‘আদাত’, ‘তেরে বিন’, এবং ‘তু জানে না’ পরিবেশন করে।

জৈন্তাবার্তা / সুলতানা



শীর্ষ সংবাদ:

২২ বছরেও নির্বাচিত মেয়র পায়নি আজমিরীগঞ্জ পৌরসভা
দীর্ঘস্থায়ী ও টেকসই যোগাযোগব্যবস্থা নিশ্চিতে গুরুত্ব দেওয়া হচ্ছে: মন্ত্রী আরিফুল হক চৌধুরী
সিলেটে ট্রিপল মা*র্ডার: দ্রুতবি*চার আদা*লতে বি*চার চাইলেন সিসিক প্রশাসক
ওসমানী হাসপাতালের পাঁচ তলা থেকে লা'ফিয়ে পড়ে রোগীর মৃ'ত্যু
রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল
দুর্দান্ত হাসান, অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের দাপট
অ*নৈতিক প্রস্তাবে রাজি না হওয়ায় তাহমিনাকে ছু*রিকাঘাত, বাঁ*চাতে এসে খু*ন দম্পতি
ক্রীড়া উন্নয়নে আরাফাত রহমান কোকোর অবদান স্মরণীয় হয়ে থাকবে: সিসিক প্রশাসক
গৃহপরিচারিকার প্রেমের সম্পর্কের জে*রে রায়নগরে তিন খু*ন? গ্রেপ্তার বাবুল
মা*দকের সঙ্গে জড়িত কাউকে ছা*ড় নয়: এমপি তাহসিনা রুশদীর