ব্রেন টি উ মারে আ ক্রা ন্ত ইলিয়াস কাঞ্চন লন্ডনে চিকিৎসাধীন
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০৪:০৩ অপরাহ্ন

ব্রেন টি উ মারে আ ক্রা ন্ত ইলিয়াস কাঞ্চন লন্ডনে চিকিৎসাধীন

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২৭/১১/২০২৫ ০৩:৪৫:১৪ অপরাহ্ন

ব্রেন টি উ মারে আ ক্রা ন্ত ইলিয়াস কাঞ্চন লন্ডনে চিকিৎসাধীন

সংগৃহীত ছবি


'নিরাপদ সড়ক চাই' (নিসচা) আন্দোলনের প্রতিষ্ঠাতা ও ঢালিউডের জনপ্রিয় অভিনেতা ইলিয়াস কাঞ্চন ব্রেন টিউমারে আক্রান্ত হয়ে বর্তমানে লন্ডনে চিকিৎসাধীন। তিনি গত সাত মাস ধরে অসুস্থ এবং প্রায় ছয় মাস ধরে লন্ডনে চিকিৎসা গ্রহণ করছেন। তার ব্রেন টিউমারটি মস্তিষ্কের গভীর ও গুরুত্বপূর্ণ নার্ভের কাছে থাকায় অপারেশন করা অত্যন্ত ঝুঁকিপূর্ণ বলেও চিকিৎসকরা জানিয়েছেন। তিনি একমাত্র মেয়ে ইসরাত জাহানের বাসায় থেকে চিকিৎসা গ্রহণ করছেন। বুধবার (২৬ নভেম্বর) 'নিরাপদ সড়ক চাই' আন্দোলনের প্রতিষ্ঠাতা সদস্য ও ভাইস চেয়ারম্যান লিটন এরশাদ অভিনেতার শরীরের সর্বশেষ অবস্থা গণমাধ্যমকে জানিয়েছেন। তিনি বলেন,  ইলিয়াস কাঞ্চন এখন পুরোপুরি কথা বলতে পারেন। আগে কথা বলা নিয়ে সমস্যা হচ্ছিল। সেটি কেটে গেছে। টিউমারের অনেকটা অংশও ইতোমধ্যে অপসারণ করা হয়েছে। বাকি অংশ রেডিয়েশন ও কেমোথেরাপির মাধ্যমে নিষ্ক্রিয় করার চেষ্টা চলছে।লিটন এরশাদ বলেন, এ মুহূর্তে ইলিয়াস কাঞ্চনের মেডিসিন কোর্স চলছে। শেষ হলে চিকিৎসকরা আরও বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা করে পরবর্তী পদক্ষেপ নেবেন। নতুন পরীক্ষার রিপোর্ট পেলে বোঝা যাবে চিকিৎসা কেমন হয়েছে, শরীর কোন অবস্থায় রয়েছে। তারপর সিদ্ধান্ত নেওয়া হবে দেশে ফেরার বলে জানান নিরাপদ সড়ক চাই আন্দোলনের ভাইস চেয়ারম্যান।

উল্লেখ্য, এর আগে গত ৫ আগস্ট লন্ডনের উইলিংটন হাসপাতালে প্রফেসর ডিমিট্রিয়াসের নেতৃত্বে অভিনেতা ইলিয়াস কাঞ্চনের মাথায় অস্ত্রোপচার করা হয়।

জৈন্তাবার্তা / সুলতানা



শীর্ষ সংবাদ:

সিলেটে ১০ লাখ টাকার অ/বৈধ পণ্য জ/ব্দ
কারিগরি শিক্ষায় দক্ষ হলে কাউকে চাকরির পেছনে ছুটতে হবে না: সিসিক প্রশাসক
পাগনা বড় বিলে পানি নিষ্কাশন বন্ধ, বোরো আবাদ নিয়ে শ/ঙ্কায় কৃষক
জ্ঞান, আলো এবং শুভশক্তির বিজয় হবে- সিসিক প্রশাসক
বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হচ্ছে ১০১ শয্যার আধুনিক হাসপাতাল
ইমাম-মুয়াজ্জিনদের কল্যাণে কাজ করতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ: বাণিজ্যমন্ত্রী
সমবায়ের মাধ্যমে অর্থনৈতিক উন্নয়ন ও স্বনির্ভর সমাজ গঠনে সবাইকে এগিয়ে আসতে হবে: বিভাগীয় কমিশনার
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তা বার্তার অভ্যন্তরীণ ক্রীড়া প্রতিযোগিতা উদ্বোধন
পীরমহল্লায় উৎপাদক নলকূপের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন সিসিক প্রশাসক
জৈন্তাপুরে প্রায় ১২ লাখ টাকার ভা/রতীয় জিরা ও পিকআপ জ/ব্দ