সিলেটে খোঁজ মিলছে না ডা. তাহমিনা আক্তার লাভলী (৬৬) নামে এক নারী চিকিৎসকের। শুক্রবার (২৮ নভেম্বর) দুপুরে তিনি কোতোয়ালি থানাধীন সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজের ক্যাম্পাস থেকে নিখোঁজ হন।
ডা. তাহমিনা আক্তার লাভলী চাঁদপুর জেলার চাঁদপুর থানাধীন চান্দ্রা এলাকার ডা. তাশরিফের স্ত্রী। তার নিখোঁজের ঘটনায় কোতোয়ালি থানায় একটি সাধারণ ডায়রি করেছে পরিবার।
শনিবার (২৯ নভেম্বর) দুপুরে এসব তথ্য নিশ্চিত করেছেন সিলেট মহানগর পুলিশের উপ-কমিশনার সাইফুল ইসলাম। তিনি জানান, চিকিৎসক তাহমিনা আক্তার নিখোঁজের ঘটনায় থানায় সাধারণ ডায়রি করা হয়েছে।
যদি কোনো সহৃদয়বান ব্যক্তি তার সন্ধান পেয়ে থাকেন, তাহলে থানায় যোগাযোগ করার জন্য অনুরোধ জানিয়েছেন সাইফুল ইসলাম।
জৈন্তা বার্তা/আরআর




