জুলাই আন্দোলন খাটো করার অ ভি যো গ সাদিক কায়েমের
রবিবার, ২৪ মে ২০২৬, ০৫:১৬ AM

জুলাই আন্দোলন খাটো করার অ ভি যো গ সাদিক কায়েমের

ইমরান হোসেন রানা, শাবিপ্রবি প্রতিনিধি

প্রকাশিত: ২৯/১১/২০২৫ ০৬:১১:৩১ PM

জুলাই আন্দোলন খাটো করার অ ভি যো গ সাদিক কায়েমের

ছবি:নিজস্ব


ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি এবং বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় প্রকাশনা সম্পাদক সাদিক কায়েম বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতা কামনা করে সবাইকে দোয়া করার আহ্বান জানিয়েছেন।

শনিবার বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় অডিটোরিয়ামে ‘জুলাই স্মৃতি গ্রন্থ’-এর মোড়ক উন্মোচন অনুষ্ঠানে বক্তব্য দেওয়ার সময় তিনি এ কথা বলেন।

তিনি বলেন, ‘বেগম খালেদা জিয়া আমাদের আপোষহীন নেত্রী। তিনি কয়েক দিন ধরে গুরুতরভাবে অসুস্থ। আমরা তাঁর আরোগ্যের জন্য দোয়া করছি। আপনাদের প্রতেকের কাছে অনুরোধ,আপনারা তাঁর সুস্থতার জন্য দোয়া করবেন।’

জুলাই আন্দোলন নিয়ে সাদিক কায়েম বলেন, ছাত্রশিবির–ছাত্রদল বিভাজনের পথে না গিয়ে দেশমুখী সব শক্তিকে এক হওয়া প্রয়োজন। তার অভিযোগ, ‘জুলাই আন্দোলনকে ছোট করে দেখানোর চেষ্টা চলছে,কেউ কেউ বলছে এটা শুধু আন্দোলন, কেবল ক্ষমতার বদল। কিন্তু কেবল ক্ষমতার পরিবর্তনের জন্য কি দুই হাজার মানুষ প্রাণ দিয়েছে? এত তরুণ কি শুধুই নেতৃত্ব পাল্টানোর জন্য জীবন উৎসর্গ করেছে?’

তিনি আরও জানান, জুলাই আন্দোলনে যারা স্থায়ীভাবে পঙ্গু হয়েছেন বা হাত–পা হারিয়েছেন, তাদের উল্লেখযোগ্য অংশই স্কুল–কলেজের শিক্ষার্থী। ‘ওই তরুণদের স্বপ্নকে ভিত্তি করেই নতুন বাংলাদেশ গড়ে তুলতে হবে,’ বলেন তিনি।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ইসমাইল হোসেন, শাবিপ্রবি ছাত্রশিবিরের সভাপতি তারেক মনোয়ার, সেক্রেটারি মাসুদ রানা তুহিনসহ বিভিন্ন বিভাগের শিক্ষক–শিক্ষার্থী এবং সাবেক ও বর্তমান নেতাকর্মীরা।

জৈন্তাবার্তা / সুলতানা