এদেশে ভারতের দা*দাগিরী চলবে না: ডাকসুর ভিপি
রবিবার, ২৪ মে ২০২৬, ০৫:১৫ AM

এদেশে ভারতের দা*দাগিরী চলবে না: ডাকসুর ভিপি

ফারুক আহমেদ, কোম্পানীগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ২৯/১১/২০২৫ ০৮:৩২:৫৫ PM

এদেশে ভারতের দা*দাগিরী চলবে না: ডাকসুর ভিপি

ছবি:সংগৃহীত


সিলেটের কোম্পানীগঞ্জে ছাত্র ও যুবসমাবেশে ডাকসুর ভিপি সাদেক কায়েম বলেছেন, এদেশে ভারতীয় দাদাগিরি চলবেনা। সীমান্তে হত্যা চলতে দেয়া যাবেনা। দিল্লি- লন্ডনের প্রেসক্রিপশনে দেশ চলবেনা। ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ সিদ্ধান্ত নিয়ে আগামীর নেতৃত্ব নির্বাচন করতে হবে। আগামীর বাংলাদেশ হবে ইনসাফের বাংলাদেশ। শনিবার (২৯ নভেম্বর) কোম্পানীগঞ্জ থানা সদর সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত সভায় এসব কথা বলেন।

বক্তব্যের শুরুতে বাংলাদেশের তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় সবাইকে নিয়ে মুনাজাত করেন ভিপি সাদেক কায়েম।

সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিলেট-৪ আসনের সংসদ সদস্য প্রার্থী জয়নাল আবেদীন ও প্রধান আকর্ষন ছিলেন ডাকসু ভিপি সাদিক কায়েম।

উপজেলা পেশাজীবি পরিষদের সভাপতি শফিকুল ইসলামের সঞ্চালনায় এতে সভাপতিত্ব করেন কোম্পানীগঞ্জ উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মাও. ফয়জুর রহমান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট জেলা জামায়াতের নায়েবে আমীর অধ্যক্ষ আব্দুল হান্নান, এসিস্ট্যান্ট সেক্রেটারি মাশুক উদ্দিন, ডাকসুর পরিবহন বিষয়ক সম্পাদক আসিফ আব্দুল্লাহ, সিলেট মহানগর শিবিরের সভাপতি শাহীন আহমদ, সিলেট জেলা পশ্চিমের সভাপতি জুবায়ের আহমদ, সেক্রেটারি তোফায়েল আহমদ, গোয়াইনঘাট প্রেসক্লাবের সভাপতি মঞ্জুর আহমদ, যুব জামায়াতের উপজেলা সভাপতি ইকবাল হোসেন ইমাদ, শিবির সভাপতি মইনুল ইসলাম, গোয়াইন থানার জামায়েতে ইসলামীর সভাপতি আবুল হোসেন।

জৈন্তা বার্তা/ ওয়াদুদ