সিলেটে ৩০ লাখ টাকার জিরাসহ দুই যুবক গ্রে*প্তার
রবিবার, ২৪ মে ২০২৬, ০৫:১৬ AM

সিলেটে ৩০ লাখ টাকার জিরাসহ দুই যুবক গ্রে*প্তার

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৩০/১১/২০২৫ ০১:৪৩:১৯ PM

সিলেটে ৩০ লাখ টাকার জিরাসহ দুই যুবক গ্রে*প্তার


সিলেটে ৩০ লাখ টাকার জিরাসহ দুই যুবক গ্রে*প্তারসিলেট মহানগর গোয়েন্দা পুলিশ অভিযান চালিয়ে ১২৮ বস্তা ভারতীয় জিরাসহ দুই যুবককে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তারকৃতদের বিশেষ ক্ষমতা আইনের মামলায় রবিবার (৩০ নভেম্বর) গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

এর আগে শনিবার (২৯ নভেম্বর) মহানগর গোয়েন্দা পুলিশ শাহপরাণ থানাধীন দাসপাড়া এলাকায় এ অভিযান পরিচালনা করে। রবিবার (৩০ নভেম্ভর) দুপুরে এ তথ্য জানিয়েছে পুলিশ।

গ্রেপ্তারকৃতরা হলেন- জৈন্তাপুর উপজেলার কমলাবাড়ী নিজপাট গ্রামের আব্দুন নুরের ছেলে আব্দুল হাসান (৩০) ও গোয়াইনঘাট উপজেলার লাফলাউট গ্রামের আব্দুল বারীর ছেলে পারভেজ আহমদ (২৭)।

সিলেট মহানগর পুলিশের উপকমিশনার সাইফুল ইসলাম জানান, ভারতীয় জিরাসহ দুই যুবককে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশের একটি দল। উদ্ধারকৃত জিরার বাজারমূল্য প্রায় ৩০ লাখ ৭২ হাজার টাকা। এ সময় জিরা বহনকারী একটি ট্রাক (সিলেট-ট-১১-০৭০২) আটক করা হয়েছে।

জৈন্তা বার্তা/আরআর