সিলেটের গোলাপগঞ্জ উপজেলা যুবদল ও পৌর যুবদলের আয়োজনে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৯ নভেম্বর) আসরের নামাজের পর গোলাপগঞ্জ চৌমুহনী জামে মসজিদে অনুষ্ঠিত এ মাহফিলে ইমাম ও খতিব মাওলানা ওয়ারিস উদ্দিন বিশেষ মোনাজাত পরিচালনা করেন।
দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন উপজেলা যুবদলের আহ্বায়ক অ্যাডভোকেট মামুন আহমদ রিপন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক সালা উদ্দিন, পৌর যুবদলের আহ্বায়ক এনামুল হক এনাম ও সিনিয়র যুগ্ম আহ্বায়ক আব্দুল আজিজ মুন্না।
এ ছাড়াও উপস্থিত ছিলেন জেলা বিএনপির উপদেষ্টা গোলাম কিবরিয়া চৌধুরী শাহিন ও ছালিক আহমদ চৌধুরী, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক দুলাল আহমদ, ফুলবাড়ি ইউনিয়ন বিএনপির সভাপতি আতাউর রহমান প্রমুখ।
মাহফিলে বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতা ও আরোগ্য কামনা করেন গোলাপগঞ্জ উপজেলা ও পৌর যুবদলের নেতৃবৃন্দ।
জৈন্তা বার্তা/আরআর




