খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় সিলেট জেলা এন সি পি র দোয়া
রবিবার, ২৪ মে ২০২৬, ০৪:২১ AM

খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় সিলেট জেলা এন সি পি র দোয়া

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ৩০/১১/২০২৫ ০৫:৫১:৪৩ PM

খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় সিলেট জেলা এন সি পি র দোয়া


বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় সিলেট জেলা এনসিপি'র উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। 

শনিবার (২৯ নভেম্বর) বিকালে নগরীর একটি হোটেলে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

এসময় জাতীয় নাগরিক পার্টি এনসিপির সিলেট জেলা আহ্বায়ক জুনেদ আহমদ বলেন,বিএনপি'র চেয়ারপারসন দীর্ঘদিন গণতন্ত্রের জন্য ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই করেছেন।তার সে অবদান আমরা স্মরণ করছি। একইসাথে তার আশু রোগমুক্তি কামনা করছি। 

আয়োজিত দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন  সিলেট জেলা এনসিপি'র সদস্য সচিব প্রকৌশলী কামরুল আরিফ,যুগ্ম আহ্বায়ক ব্যারিস্টার আব্দুস শহীদ, অ্যাডভোকেট গোলাম আকবর,মোঃ হিফজুর রহমান খান,ডাঃ সোলাইমান খান,সাইফুল ইসলাম নজরুল,সিনিয়র যুগ্ম সদস্য সচিব প্রকৌশলী মোস্তাফিজুর রহমান,যুগ্ম সদস্য সচিব মোঃআব্দুল ওয়াদুদ শিপন, ফয়সল আহমদ,সালমান আহমদ খোরশেদ,নাসিম চৌধুরী,আলী হোসেন,সাদী জামালী, সাংগঠনিক সম্পাদক সামছুল ইসলাম, আকতার হোসেন,সামছুজ্জামান হেলাল,সালাহ উদ্দিন সাজু,বুরহানুদ্দীন ইউসুফ,জুলাই গণঅভ্যুত্থান সম্পাদক আব্দুর রহিম,জেলা সদস্য শেখ সাদী রাসেল প্রমুখ। 

উল্লেখ্য, বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া গুরুতর অসুস্থ অবস্থায় রাজধানী'র এভারকেয়ার হাসপাতালে ভর্তি রয়েছেন।তার অবস্থা সংকটাপন্ন।

জৈন্তাবার্তা / সুলতানা