ছবি:সংগৃহীত
সিলেট-৬ আসনে জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী, জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের আমীর মোহাম্মদ সেলিম উদ্দিন বলেছেন, একটিবারের জন্য সুযোগ পেলে গোলাপগঞ্জ-বিয়ানীবাজারবাসীর সেবা করতে চাই। দুর্নীতিবাজ ফ্যসিস্টদের বিতাড়িত করতে এবং ইনসাফ ও ন্যায় প্রতিষ্ঠায় সবাইকে এগিয়ে আসতে হবে। পুরাতন ব্যবস্থায় নতুন বাংলাদেশ গঠন সম্ভব না। যুগের দাবী অনুযায়ী দেশের শিক্ষা, অর্থনীতি, রাজনীতিকে আমরা সাজিয়ে স্বনির্ভর বাংলাদেশ গড়বো ইনশাআল্লাহ।
গোলাপগঞ্জে উপজেলা ও পৌর জামায়াতের যুব বিভাগের ব্যবস্থাপনায় আয়োজিত ছাত্র ও যুব সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন।
মোহাম্মদ সেলিম উদ্দিন বলেন, আমি নির্বাচিত হলে গোলাপগঞ্জ-বিয়ানীবাজারের আইনশৃঙ্খলা সেবা, রাস্তাঘাট ও জ্বালানী গ্যাসের সমস্যা দূর করব। মাদক, দুর্নীতি, সন্ত্রাস ও চাঁদাবাজির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেব।
বেলা ৩টায় গোলাপগঞ্জ সরকারি এমসি একাডেমি স্কুল ও কলেজ মাঠে উপজেলা জামায়াতে ইসলামীর আমীর আব্দুল আজিজ জামালের সভাপতিত্বে এবং উপজেলা জামায়াতের সেক্রেটারি হাবিবুল্লাহ দস্তগীর ও অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি এহতেশামুল আলম জাকারিয়ার যৌথ সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য দেন ডাকসু’র ভিপি, ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় প্রকাশনা সম্পাদক আবু সাদিক (সাদিক কায়েম)।
তিনি তার বক্তব্যে বলেন, মোহাম্মদ সেলিম উদ্দিন জুলাই যোদ্ধাদের অগ্রসেনানী। ন্যায়, ইনসাফ এবং এ অঞ্চলের মানুষের অধিকার আদায়ের জন্য তাকে আগামী সংসদ নির্বাচনে বিজয়ী করতে হবে। তারুণ্যের প্রথম ভোট ইনসাফের প্রতীক দাঁড়িপাল্লায় হোক।
মাওলানা আলী হোসেনের পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে সূচিত অনুষ্ঠানে বক্তব্য দেন গোলাপগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান এবং সিলেট জেলা জামায়াতের শুরা ও কর্মপরিষদ সদস্য হাফিজ নজমুল ইসলাম, প্রবাসী কমিউনিটি নেতা ও ছাত্রশিবিরের সিলেট জেলা দক্ষিণের সাবেক সভাপতি, যুক্তরাজ্য প্রবাসী কমিউনিটি নেতা ব্যারিস্টার কাওছার হোসেন কোরেশী, গোলাপগঞ্জ পৌর জামায়াতের ভারপ্রাপ্ত আমীর প্রভাষক রেহান উদ্দিন রায়হান, উপজেলা জামায়াতের নায়বে আমীর জিন্নুর আহমদ চৌধুরী, গোলাপগঞ্জ উপজেলা যুব বিভাগের সভাপতি কবির আহমদ, পৌর যুব বিভাগের সভাপতি সুহেল আহমদ, শ্রমিক কল্যাণ ফেডারেশন গোলাপগঞ্জ উপজেলার সভাপতি আশফাক আল মান্নান লিপু ও ইসলামী ছাত্রশিবির গোলাপগঞ্জ উপজেলা পশ্চিম শাখার সভাপতি আবুল কালাম মোহাম্মদ ইউসুফ।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সিলেট মহানগর জামায়াতের নায়েবে আমীর ডা. নুরুল ইসলাম বাবুল, ডাকসুর ছাত্র পরিবহন বিষয়ক সম্পাদক ও ঢাকা মহানগরী পূর্ব শিবিরের সভাপতি আসিফ আব্দুল্লাহ, যুক্তরাষ্ট্র প্রবাসী আব্দুল আহাদ, দেলওয়ার চৌধুরী, মিছবাহ উদ্দিন, যুক্তরাজ্য প্রবাসী আব্দুল মালিক, ব্যবসায়ী আলিমুল এহসান চৌধুরী, সাবেক ছাত্রনেতা আব্দুল হামিদ, সৈয়দ বাহারুল ইসলাম, আমজাদ হোসেন, সাইফুল ইসলাম, হাফিজ রায়হান উদ্দিন, শাবি ছাত্রশিবিরের সভাপতি তারেক মনোয়ার, সিলেট মহানগর ছাত্রশিবিরের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম সাজু, রেজাউল ইসলাম, সিলেট জেলা ছাত্রশিবিরের সাবেক সভাপতি রোকন উদ্দিন, জামায়াত নেতা মাওলানা জমির উদ্দিন, আতিকুর রহমান, অ্যাডভোকেট আজিম উদ্দিন, সিলেট জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের কোষাধ্যক্ষ আব্দুস সত্তার মুন্না, মোজাহিদুল ইসলাম রাজু, হাফিজ রেজাউল করিম প্রমুখ।
পরে এমসি একাডেমি মাঠ থেকে মোহাম্মদ সেলিম উদ্দিনের নেতৃত্বে একটি গণমিছিল শুরু হয়ে গোলাপগঞ্জ পৌর শহরের দাড়িপাতন চত্বর প্রদক্ষিণ করে পুনরায় সমাবেশস্থলে এসে মিলিত হয়।
জৈন্তা বার্তা/ ওয়াদুদ




