সিলেটে রাত সাড়ে ৯টার পর সব বাণিজ্যিক প্রতিষ্ঠান বন্ধের নির্দেশ
রবিবার, ২৪ মে ২০২৬, ০৩:১৫ AM

সিলেটে রাত সাড়ে ৯টার পর সব বাণিজ্যিক প্রতিষ্ঠান বন্ধের নির্দেশ

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০১/১২/২০২৫ ১০:৩৩:১৯ PM

সিলেটে রাত সাড়ে ৯টার পর সব বাণিজ্যিক প্রতিষ্ঠান বন্ধের নির্দেশ

ছবি:সংগৃহীত


সিলেট মহানগরে রাত সাড়ে ৯টার পর সব ধরনের বাণিজ্যিক প্রতিষ্ঠান বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে প্রশাসন। আগামী ৭ ডিসেম্বর থেকে এই সিদ্ধান্ত কার্যকর হবে।

সোমবার (১ ডিসেম্বর) সন্ধ্যায় সিলেট মহানগর পুলিশের গণমাধ্যম কর্মকর্তা অতিরিক্ত উপপুলিশ কমিশনার মোহাম্মদ সাইফুল ইসলাম এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন।

বাজার কমিটিগুলোর সঙ্গে মতবিনিময়

রবিবার (৩০ নভেম্বর) বিকেল ৩টায় এসএমপি কমিশনার কার্যালয়ের সম্মেলন কক্ষে নগরীর বিভিন্ন বাজার কমিটির নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন সিলেট মহানগর পুলিশের কমিশনার আব্দুল কুদ্দুছ চৌধুরী পিপিএম।

সভায় সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত হয়- সিলেট মহানগরের সব বাণিজ্যিক প্রতিষ্ঠান রাত ৯:৩০-এর পর বন্ধ রাখতে হবে।

তবে হোটেল-রেস্তোরাঁ ও ওষুধের দোকান এই সিদ্ধান্তের আওতামুক্ত থাকবে।

জৈন্তা বার্তা/ ওয়াদুদ