সিলেটে বেগম খালেদা জিয়ার সু*স্থতা কামনায় মিলাদ ও দোয়া মাহফিল
রবিবার, ২৪ মে ২০২৬, ০৩:১৬ AM

সিলেটে বেগম খালেদা জিয়ার সু*স্থতা কামনায় মিলাদ ও দোয়া মাহফিল

হাফিজ মাছুম আহমদ দুধরচকী

প্রকাশিত: ০১/১২/২০২৫ ১১:৪৭:৪১ PM

সিলেটে বেগম খালেদা জিয়ার সু*স্থতা কামনায় মিলাদ ও দোয়া মাহফিল

ছবি:সংগৃহীত


সিলেটের হযরত শাহজালাল (রহ.) মাজার প্রাঙ্গণে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (৩০ নভেম্বর) এশার নামাজের পর এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করেন যুক্তরাজ্য বিএনপির অন্যতম উপদেষ্টা ও মিডলসেক্স বিএনপির সভাপতি দানবীর আলহাজ্ব বশির আহমদ।
তিনি বলেন, গুরুতর অসুস্থ আপসহীন নেত্রী বেগম খালেদা জিয়া অচিরেই দেশবাসীর দোয়া ও ভালোবাসায় সুস্থ হয়ে আবার দেশের নেতৃত্ব দেবেন-এ প্রত্যাশা করি। 
তিনি সকলের কাছে বেগম জিয়ার সুস্থতার জন্য দোয়া চান।

দোয়া পরিচালনা করেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, লেখক ও কলামিস্ট হাফিজ মাছুম আহমদ দুধরচকী। তিনি বলেন, মুসলমান হিসেবে অসুস্থ মানুষের সুস্থতা কামনা করা সবার দায়িত্ব। দেশের সাবেক প্রধানমন্ত্রী হিসেবে বেগম খালেদা জিয়া দীর্ঘ সময় দেশ এবং জনগণের জন্য কাজ করেছেন-এখন তাঁর সুস্থতার জন্য দেশবাসী অধীর অপেক্ষায় আছেন। তিনি দেশনেত্রীর দ্রুত আরোগ্য কামনায় সবার প্রতি দোয়ার আহ্বান জানান।


জৈন্তা বার্তা/ ওয়াদুদ