সিলেটে বাড়ি ফেরার পথে যুবক অ*পহরণ, মুক্তি*পণ না দিলে হ*ত্যার হুমকি
রবিবার, ২৪ মে ২০২৬, ০৩:১৫ AM

ভিডিও কলে নির্যা*তনের দৃশ্য দেখিয়ে মু*ক্তিপণ দা*বি

সিলেটে বাড়ি ফেরার পথে যুবক অ*পহরণ, মুক্তি*পণ না দিলে হ*ত্যার হুমকি

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০২/১২/২০২৫ ০১:৩৬:৫২ AM

সিলেটে বাড়ি ফেরার পথে যুবক অ*পহরণ,  মুক্তি*পণ না দিলে   হ*ত্যার হুমকি

ছবি:সংগৃহীত


সিলেটের আদালতে হাজিরা দিয়ে বাড়ি ফেরার পথে বুরহান উদ্দিন (৩০) নামে এক যুবককে অপহরণ করা হয়েছে বলে খবর পাওয়া যাচ্ছে। পরিবারের অভিযোগ, বিবস্ত্র করে হাত-পা বেঁধে ভিডিও কলে নির্যাতনের দৃশ্য দেখিয়ে মুক্তিপণ দাবি করা হচ্ছে। এ ঘটনায় ভুক্তভোগীর বড় ভাই মো. ইব্রাহীম সোমবার জেলা পুলিশ সুপার এবং বিমানবন্দর থানায় পৃথক অভিযোগ দাখিল করেছেন। পুলিশ জানিয়েছে, অভিযোগ পেয়েই পুলিশের একাধিক টিম মাঠে নেমেছে। ভিকটিমকে উদ্ধার করতে র‌্যাব-৯ এর সহযোগিতা চাওয়া হয়েছে। 

অভিযোগে বলা হয়, বুরহান উদ্দিন গত রবিবার সকালে একটি মামলায় হাজিরা দিতে বাড়ি থেকে সিলেটের আদালতে আসেন। এরপর থেকে তিনি নিখোঁজ ছিলেন। তার মোবাইল ফোনটিও বন্ধ পাওয়া যায়। রবিবার সন্ধ্যা ৭টার দিকে বুরহান উদ্দিন বড় ভাইয়ের মোবাইলে ফোন করে কান্নাজড়িত কণ্ঠে জানান, কানাইঘাটের নারায়নপুর এলাকার করিম উদ্দিন (৩০) ও জকিগঞ্জের রনি (৪০) সহ ৫-৬ জন তাকে অপহরণ করে অজ্ঞাত স্থানে নিয়ে গেছে। সেখানে তাকে উলঙ্গ করে হাত-পা বেঁধে শারীরিক ও মানসিক নির্যাতন করা হচ্ছে এবং মুক্তিপণ হিসেবে ৮ লাখ টাকা দাবি করা হচ্ছে। 

অভিযোগে আরও উল্লেখ করা হয়, আসামিরা বুরহান উদ্দিনের পরিবারের লোকজনকে ভিডিও কলে নির্যাতনের দৃশ্য দেখায় এবং টাকার জন্য চাপ দেয়। নগদ তিন লাখ টাকা করিম উদ্দিনের বাড়িতে এবং বাকি পাঁচ লাখ টাকা বিকাশের মাধ্যমে পাঠাতে বলা হয়। এ সময় তিনটি বিকাশ নম্বরও সরবরাহ করা হয়। 

বড় ভাই মো. ইব্রাহীম জানান, রাতেই তিনি তার আত্মীয়ের সঙ্গে সিলেটের কতোয়ালি থানায় গিয়ে বিষয়টি অবহিত করেন। সেখানে তথ্যপ্রযুক্তির সহায়তায় অবস্থান তদারকির পর জানানো হয়, ঘটনাটি এয়ারপোর্ট থানার আওতাধীন। পরে তাকে এয়ারপোর্ট থানায় অভিযোগ দাখিলের পরামর্শ দেওয়া হয়। 

পরিবারের দাবি, রাতভর ভিডিও কলে নির্যাতনের দৃশ্য দেখিয়ে আসামিরা হুমকি দিতে থাকে যে সোমবার সকাল ৭টার মধ্যে টাকা না পেলে বুরহান উদ্দিনকে হত্যা করে লাশ গুম করে ফেলা হবে। এ পরিস্থিতিতে পরিবার থানায় লিখিত অভিযোগ দেয়। 

বিমানবন্দর থানার ওসি সৈয়দ আনিসুর রহমান সোমবার সন্ধ্যায় জানান, ‘অভিযোগ পাওয়ার পর পুলিশের একাধিক টিম অভিযানে নামানো হয়েছে। পাশাপাশি র‌্যাব-৯ এর সহায়তা চাওয়া হয়েছে। বর্তমানে র‌্যাব ও পুলিশ উভয়েই এ মামলাটি নিয়ে কাজ করছে।’


জৈন্তা বার্তা/ ওয়াদুদ