সিলেটসহ বিভিন্ন স্থানে ভূমিক*ম্প
রবিবার, ২৪ মে ২০২৬, ০২:১৪ AM

সিলেটসহ বিভিন্ন স্থানে ভূমিক*ম্প

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০২/১২/২০২৫ ১২:৫৯:২৬ PM

সিলেটসহ বিভিন্ন স্থানে ভূমিক*ম্প

প্রতীকী ছবি


সিলেটসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত হয়েছে। সোমবার (১ ডিসেম্বর) দিবাগত রাত ১২টা ৫৫ মিনিটে এ ভূমিকম্প অনুভূত হয়। তবে এই ভূমিকম্পে ক্ষয়ক্ষতির কোনো খবর পাওয়া যায়নি।

যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস বলছে, ভূমিকম্পটির মাত্রা ছিল ৪ দশমিক ৯। এর উৎপত্তিস্থল মিয়ানমারের ফালামে। ভূমিকম্পটির উৎপত্তি ১০৬ দশমিক ৮ কিলোমিটার গভীরে।

সিলেট ছাড়াও ঢাকা, বরিশাল, চট্টগ্রাম ও কক্সবাজার থেকে ভূমিকম্প অনুভূত হওয়ার খবর পাওয়া গেছে।

জৈন্তা বার্তা/আরআর