গোলাপগঞ্জে ছাত্র জমিয়তের ৪ শাখাকে পুরস্কার প্রদান
রবিবার, ২৪ মে ২০২৬, ০২:১৩ AM

গোলাপগঞ্জে ছাত্র জমিয়তের ৪ শাখাকে পুরস্কার প্রদান

মো. বদরুল আলম, গোলাপগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ০২/১২/২০২৫ ০১:৩২:৪৯ PM

গোলাপগঞ্জে ছাত্র জমিয়তের ৪ শাখাকে পুরস্কার প্রদান


ছাত্র জমিয়ত গোলাপগঞ্জ উপজেলা শাখা কর্তৃক প্রদত্ত সময়ের মধ্যে ইউনিয়ন শাখার অধীনস্থ সকল ওয়ার্ড শাখার পূর্ণাঙ্গ কমিটি করায় কৃতিত্ব স্মারক পেয়েছেন ছাত্র জমিয়তের ইউনিয়ন প্রতিনিধিগণ। কাজের ধারাবাহিকতা ও অগ্রগামিতায় পুরস্কার প্রদান করেন সিলেট-৬ আসনের এমপি পদপ্রার্থী হাফিজ মাওলানা ফখরুল ইসলাম।

বিষয়টি নিশ্চিত করেছেন ছাত্র জমিয়তের সাধারণ সম্পাদক হাফিয নাঈম আহমদ। চার শাখাকে নগদ বিশ হাজার টাকা করে অর্থ পুরস্কার ও কৃতিত্ব স্মারক প্রদান করা হয়েছে।

গত রবিবার বাদ মাগরিব গোলাপগঞ্জ পৌর শহরের একটি অভিজাত পার্টি সেন্টারে শাখার সভাপতি হাফিজ আব্দুস সালামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক হাফিজ নাঈম আহমদের পরিচালনায় ছাত্র জমিয়ত বাংলাদেশ গোলাপগঞ্জ উপজেলা কর্তৃক শাখার আওতাধীন ইউনিয়ন, পৌর ও ক্যাম্পাসের নির্ধারিত দায়িত্বশীল নিয়ে প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত হয়। ওই সম্মেলনে পুরস্কার পেয়েছে ছাত্র জমিয়ত বাংলাদেশ ১নং বাঘা ইউনিয়ন, ছাত্র জমিয়ত বাংলাদেশ ৫নং বুধবারী বাজার ইউনিয়ন, ছাত্র জমিয়ত বাংলাদেশ ৬নং ঢাকাদক্ষিণ ইউনিয়ন ও ছাত্র জমিয়ত বাংলাদেশ ৯নং পশ্চিম আমুড়া ইউনিয়ন।

নেতাকর্মীরা এমন সম্মান পাওয়ার পর ফেসবুকে নিজেদের অনুভূতি প্রকাশ করে লিখেন, এই হাসি হাড়ভাঙা পরিশ্রম পরবর্তী পুরুস্কার পাওয়ার পরের। কেউ ধন্যবাদ জ্ঞাপন করেছেন।      

সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট জেলা দক্ষিণ জমিয়তের সহ-সাংগঠনিক সম্পাদক, সিলেট-৬ সংসদীয় আসনে জমিয়ত মনোনীত খেজুর গাছ প্রতীকের প্রার্থী হাফিজ মাওলানা ফখরুল ইসলাম।

জৈন্তা বার্তা/আরআর