সিলেটের জৈন্তাপুর উপজেলায় নতুন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হিসেবে যোগদান করেছেন মোহাম্মদ গোলাম মোস্তফা।
মঙ্গলবার (২ ডিসেম্বর) বেলা দেড়টায় তিনি জৈন্তাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তার দপ্তরে এসে পৌঁছালে তাকে ফুল দিয়ে বরণ করে নেন সদ্য বিদায়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা জর্জ মিত্র চাকমা। এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) পলি রানী দেব।
মোহাম্মদ গোলাম মোস্তফা ইতোপূর্বে গোপালগঞ্জ জেলার মকসুদপুর উপজেলায় সহকারী কমিশনার (ভূমি) হিসেবে দায়িত্ব পালন করেছেন। তিনি ৩৭তম বিসিএস কর্মকর্তা হিসেবে তার কর্মজীবন শুরু করেন। তার পরিচিতি নম্বর ১৮৮৫৩।
এদিকে, বিদায়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা জর্জ মিত্র চাকমা নতুন কর্মস্থল মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল পৌরসভায় যোগদান করবেন।
উল্লেখ্য, গত ২৬ নভেম্বর জনপ্রশাসন মন্ত্রণালয়ের মাঠ প্রশাসন-২ শাখার উপ-সচিব আমিনুল হক স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে সিলেট বিভাগের নির্ধারিত উপজেলায় ১৪ জন কর্মকর্তাকে উপজেলা নির্বাহী কর্মকর্তা পদে সিলেট বিভাগীয় কমিশনারের কার্যালয়ে পদায়ন করা হয়।
জৈন্তা বার্তা/আরআর




