সিলেটে চাঁ*দাবাজির অভি*যোগে গ্রে*প্তার ১
রবিবার, ২৪ মে ২০২৬, ০২:১৩ AM

সিলেটে চাঁ*দাবাজির অভি*যোগে গ্রে*প্তার ১

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ০২/১২/২০২৫ ০৩:০১:৩৯ PM

সিলেটে চাঁ*দাবাজির অভি*যোগে গ্রে*প্তার ১


সিলেট মহানগর পুলিশের এয়ারপোর্ট থানাধীন বড়শলা এলাকা থেকে শাহ্ আলম ওরফে নুরুল ইসলাম নুরু নামের একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

সোমবার (১ ডিসেম্বর) সন্ধ্যা ৭টার দিকে তাকে বড়শলার নয়াবাজার থেকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ জানায়, সোমবার সন্ধ্যা ৭টার দিকে এয়ারপোর্ট থানাধীন বড়শলা নয়াবাজার এলাকা থেকে চাঁদাবাজির অভিযোগে নুরুকে গ্রেপ্তার করা হয়েছে। মঙ্গলবার তাকে আদালতে প্রেরণ করা হবে।

এয়ারপোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ আনিসুর রহমান বলেন, এয়ারপোর্ট থানার পুলিশ অভিযান চালিয়ে একজনকে গ্রেপ্তার করেছে। মঙ্গলবার তাকে আদালতে প্রেরণ করা হবে।

জৈন্তা বার্তা/আরআর