গোয়াইনঘাটে পরিবার পরিকল্পনা কর্মচারীদের কর্মবিরতি ও অবস্থান কর্মসূচি পালন
রবিবার, ২৪ মে ২০২৬, ০২:১৪ AM

গোয়াইনঘাটে পরিবার পরিকল্পনা কর্মচারীদের কর্মবিরতি ও অবস্থান কর্মসূচি পালন

সৈয়দ হেলাল আহমদ বাদশা, স্টাফ রিপোর্টার

প্রকাশিত: ০২/১২/২০২৫ ০৫:৪১:১৪ PM

গোয়াইনঘাটে পরিবার পরিকল্পনা কর্মচারীদের কর্মবিরতি ও অবস্থান কর্মসূচি পালন

ছবি:নিজস্ব


নিয়োগ বিধি দ্রুত বাস্তবায়নের দাবীতে গোয়াইনঘাট পরিবার পরিকল্পনা কর্মচারীদের কর্মবিরতি ও অবস্হান কর্মসূচি পালন করা হয়েছে।

মঙ্গলবার ২ ডিসেম্বর কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসাবে গোয়াইনঘাটে পরিবার পরিকল্পনা কর্মচারীদের কর্মবিরতি ও অবস্হান কর্মসূচি সকাল ৯ট থেকে উপজেলা স্বাস্হ্য কমপ্লেক্স প্রাঙ্গনে অবস্থান কর্মসূচি পালন করা হয়। এফপিআই হুসেন আলী,এফডাব্লিউভি রেনোয়ারাবেগম ও এফডাব্লিউএ রওশন আরা আক্তারের নেতৃত্বে সকল সহকর্মীদের নিয়ে শুরু হওয়া এই কর্মবিরতি ও অবস্থান কর্মসূচি চলবে ১১ ডিসেম্বর পর্যন্ত। এছাড়া ৬ ডিসেম্বর থেকে ১১ ডিসেম্বর পর্যন্ত সেবা সপ্তাহ বর্জন করা হয়েছে। কর্মসূচিতে অংশগ্রহনকারীরা জানান তাদের মাঠ পর্যায়ে ৩৩ হাজার কর্মচারীরা ২৬ বছর ধরে বৈষম্য ও একই ব্লক পোস্টে অবসর গ্রহন করে আর্থিক সুবিদা বঞ্চিত রয়েছেন। তাদের দাবী বাস্তবায়ন না হলে কেন্দ্রর নির্দেশনানুযায়ী সকল কর্মসূচি পালন করবেন তারা।

জৈন্তাবার্তা / সুলতানা