ছবি:নিজস্ব
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) কেন্দ্রীয় ছাত্র সংসদ (শাকসু) ও হল সংসদ নির্বাচনের পুনঃঘোষিত তফসিল অনুযায়ী আজ সোমবার মনোনয়নপত্র বিক্রি শুরু হয়েছে। আগামী দুই দিন এই ফরম বিতরণ চলবে। নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, আগ্রহী শিক্ষার্থীরা চাইলে আগামীকাল থেকেই তাঁদের মনোনয়নপত্র জমা দিতে পারবেন।
পুনঃতফসিল অনুযায়ী মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ ৭ ডিসেম্বর, আর ৮ ডিসেম্বর হবে যাচাই–বাছাই। ৯ ডিসেম্বর প্রাথমিক প্রার্থিতা তালিকা প্রকাশ করা হবে।
নির্বাচন কমিশন সূত্রে জানা যায়, মনোনয়নপত্র বিতরণের প্রথম দিনেই শাকসুর ২৬টি এবং হল সংসদের ২০টি ফরম বিক্রি হয়েছে।
জৈন্তাবার্তা / সুলতানা




