‘একজন খালেদা জিয়ার ঋণ সারা বাংলাদেশ কোনোদিন শোধ করতে পারবে না’: এমরান চৌধুরী
রবিবার, ২৪ মে ২০২৬, ০২:১৪ AM

‘একজন খালেদা জিয়ার ঋণ সারা বাংলাদেশ কোনোদিন শোধ করতে পারবে না’: এমরান চৌধুরী

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০২/১২/২০২৫ ০৯:০১:০২ PM

‘একজন খালেদা জিয়ার ঋণ সারা বাংলাদেশ কোনোদিন শোধ করতে পারবে না’:  এমরান চৌধুরী

ছবি:সংগৃহীত


সিলেট-৬ আসনে বিএনপির দলীয় মনোনীত প্রার্থী ও জেলা সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরীর উদ্যোগে তিনবারের প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২ ডিসেম্বর) বিকেলে গোলাপগঞ্জ উপজেলার ঢাকাদক্ষিণ ডাক বাংলোর সামনে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

প্রধান অতিথির বক্তব্যে অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী বলেন, ‘একজন খালেদা জিয়ার ঋণ সারা বাংলাদেশ কোনোদিন শোধ করতে পারবে না। একটি বৈষম্যহীন দেশ গড়ার আন্দোলনে আজীবন আপসহীন থেকে লড়াই করে গেছেন তিনি। দেশের ১৮ কোটি মানুষ আজ তাঁর সুস্থতার জন্য প্রার্থনা করছে। সবার দোয়ার ওসিলায় আল্লাহ যেন আমাদের প্রিয় নেত্রীকে সুস্থতা দান করেন।’

তিনি আরও বলেন, ‘গোলাপগঞ্জ-বিয়ানীবাজারের মানুষ আমাকে যে ভালোবাসা ও সমর্থন দিয়েছেন, তার প্রতি আমি চিরকৃতজ্ঞ। আপনাদের ভালোবাসা ও সমর্থনের কারণেই দেশনেত্রী খালেদা জিয়া ও দেশনায়ক তারেক রহমান আমাকে সিলেট-৬ আসনে প্রার্থী হিসেবে বেছে নিয়েছেন। আজীবন সেবা করে দলের ভরসা ও আপনাদের বিশ্বাসের মর্যাদা রাখতে আল্লাহ আমাকে তাওফিক দিন।’

দোয়া মাহফিল শেষে বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় বিশেষ মুনাজাত পরিচালনা করেন ঢাকাদক্ষিণ জামে মসজিদের ইমাম হাফিজ খলিলুর রহমান।

দোয়া মাহফিলে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- 
মহিসুন্না চৌধুরী নারজিস, বদরুল আলম, ছালিক আহমদ চৌধুরী; জেলা বিএনপির সহ-সভাপতি নাজিম উদ্দিন লস্কর ও নাজমুল ইসলাম পুতুল; যুগ্ম-সম্পাদক অ্যাডভোকেট আবু তাহের ও অ্যাডভোকেট আবু সাঈদ; জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সদস্যসচিব আজিজুল হোসেন আজিজ; গোলাপগঞ্জ উপজেলা বিএনপির সহ-সভাপতি সায়েদুর রহমান সায়েদ; সাধারণ সম্পাদক মনিরুজ্জামান উজ্জ্বল; পৌর বিএনপির যুগ্ম-সম্পাদক জামিল আহমদ চৌধুরী, মামুনুর রশীদ মামুন, গিয়াস উদ্দিন দিলাল; উপজেলা বিএনপির যুগ্ম-সম্পাদক এস এ রিপন; স্বাস্থ্য ও পরিবারকল্যাণ সম্পাদক দুলাল হোসেন রুপন; জেলা বিএনপির নেতা ড. ওজি মোহাম্মদ কাওসার; ফুলবাড়ী ইউনিয়ন বিএনপির সভাপতি আতাউর রহমান আতা; ছাত্রদল-যুবদল-স্বেচ্ছাসেবক দলের বিভিন্ন স্তরের নেতাকর্মীসহ বিপুল সংখ্যক জনতা।

জৈন্তা বার্তা/ ওয়াদুদ