বেগম জিয়ার আপোষহীন পথচলা আমাদের এগিয়ে চলার শক্তি, তিনি আস্থার প্রতীক-খন্দকার আব্দুল মুক্তাদির
রবিবার, ২৪ মে ২০২৬, ০২:১৩ AM

নয়াবাজারে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল

বেগম জিয়ার আপোষহীন পথচলা আমাদের এগিয়ে চলার শক্তি, তিনি আস্থার প্রতীক-খন্দকার আব্দুল মুক্তাদির

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০২/১২/২০২৫ ১১:০২:০২ PM

বেগম জিয়ার আপোষহীন পথচলা আমাদের এগিয়ে চলার শক্তি, তিনি আস্থার প্রতীক-খন্দকার আব্দুল মুক্তাদির

ছবি:সংগৃহীত


বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও সিলেট-১ (নগর ও সদর) আসনের ধানের শীষের প্রার্থী খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন- বাংলাদেশের দীর্ঘ রাজনৈতিক ইতিহাসে বেগম খালেদা জিয়া এক উজ্জ্বল নাম। তিনি শুধু একজন রাজনৈতিক নেতা নন; তিনি সংগ্রামী এক মা, দৃঢ়চেতা নারী এবং কোটি মানুষের ভালোবাসা-আস্থার প্রতীক। সময় ও প্রতিকূলতার সঙ্গে লড়াই করে নিজেকে ইতিহাসের পাতায় অমর করে রেখেছেন তিনি। তাঁর আপোষহীন পথচলাই আমাদের এগিয়ে চলার শক্তি।

তিনি বলেন, মানুষ রাজনৈতিকভাবে ভিন্নমত পোষণ করতে পারে, কিন্তু অসুস্থতার মুহূর্তে সবাই মানবতার জায়গায় একত্রিত হয়। আজ রাজনীতির উর্ধ্বে উঠে দেশবাসী এক কণ্ঠে বলছে- ‘বেগম জিয়া সুস্থ হোন, ফিরে আসুন’। কর্মী-সমর্থক থেকে সাধারণ মানুষ-সবার চোখে আজ অপেক্ষা, হৃদয়ে প্রার্থনা। আল্লাহ যেন তাঁকে দ্রুত আরোগ্য ও সুদীর্ঘ জীবন দান করেন।

মঙ্গলবার (২ ডিসেম্বর) নয়াবাজারে ৩৭নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে আয়োজিত বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল পূর্ববর্তী সংক্ষিপ্ত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সভায় সভাপতিত্ব করেন ওয়ার্ড বিএনপির আহবায়ক চান মিয়া বাচ্চু এবং পরিচালনা করেন সদস্য সাব্বির হোসেন জামিল। এতে বক্তব্য রাখেন-

মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদী, মহানগর বিএনপির সহ-সভাপতি আমির হোসেন, জালালাবাদ থানা বিএনপির আহবায়ক শহীদ আহমদ, সদর উপজেলা বিএনপির সভাপতি আবুল কাসেম, টুকেরবাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শফিকুর রহমান, জেলা বিএনপির উপদেষ্টা ইসলাম উদ্দিন, মহানগর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আফসর খান প্রমুখ।

জৈন্তা বার্তা/ ওয়াদুদ