পনিটুলা মহাপ্রভুর আখড়ায় হরিনাম সংকীর্ত্তন শুরু ৪ ডিসেম্বর বৃহস্পতিবার
রবিবার, ২৪ মে ২০২৬, ০১:২০ AM

পনিটুলা মহাপ্রভুর আখড়ায় হরিনাম সংকীর্ত্তন শুরু ৪ ডিসেম্বর বৃহস্পতিবার

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০৩/১২/২০২৫ ০১:৩৮:২৮ PM

পনিটুলা মহাপ্রভুর আখড়ায় হরিনাম  সংকীর্ত্তন শুরু ৪ ডিসেম্বর বৃহস্পতিবার

ছবি:সংগৃহীত


শ্রদ্ধাভাজন পূর্বপুরুষদের আত্মার সদগতির উদ্দেশ্যে অষ্টপ্রহরব্যাপী শ্রীশ্রী হরিনাম ও লীলা  সংকীর্ত্তন মহোৎসবের আয়োজন করা হয়েছে। এই মহোৎসব সিলেট নগরের ব্লক-বি, ৫৭নং পল্লবী আবাসিক এলাকা পনিটুলাস্থ শ্রীশ্রী মহাপ্রভুর আখড়ায় অনুষ্ঠিত হবে।

মহোৎসবের সার্বিক পরিচালনায় রয়েছেন পনিটুলাস্থ শ্রীশ্রী মহাপ্রভুর আখড়ার অধ্যক্ষ পরমপূজ্যপাদ গুরুমহারাজ প্রভুপাদ ১০৮ শ্রীশ্রী নিত্যানন্দ দাস মোহন্ত মহারাজ।

অনুষ্ঠানসূচির মধ্যে রয়েছে- ৪ ডিসেম্বর বৃহস্পতিবার সন্ধ্যা ৭টায় শ্রীশ্রী চৈতন্যচরিতামৃত পাঠ; পরিবেশনায়-বিশিষ্ট পাঠক ও কীর্ত্তনীয়া শ্রীযুক্ত বিনোদ বিহারী দাস বাবুল, রাত ৯টায় শুভ অধিবাস সংকীর্ত্তন; পরিবেশনায়- বিশিষ্ট পাঠক ও কীর্ত্তনীয়া শ্রীযুক্ত বিনোদ বিহারী দাস বাবুল। ৫ ডিসেম্বর শুক্রবার ব্রাহ্মমুহূর্ত থেকে অষ্টপ্রহরব্যাপী শ্রীশ্রী হরিনাম ও লীলা সংকীর্ত্তন মহাযজ্ঞ মহোৎসব শুরু হবে। এদিন দুপুর ১টায় মহাভোগারতি দর্শন, দুপুর ২টায় সর্বস্তরের গৌরভক্তবৃন্দের মাঝে মহাপ্রভুর মুখমিশ্রিত মহাপ্রসাদ বিতরণ করা হবে।

শ্রীশ্রী হরিনাম ও লীলা সংকীর্ত্তন সুধা বিতরণে প্রতিশ্রুত কীর্ত্তনীয়াগণ হলেন- শ্রীশ্রী মহাপ্রভু সংঘ, মহাপ্রভুর আখড়া, পনিটুলা, সিলেট; শ্রীযুক্ত বিনোদ বিহারী দাস বাবুল; মহাপ্রভুর আখড়া, পনিটুলা, সিলেট; শ্রীমতী সুধারাণী গোস্বামী, শ্রীধাম নবদ্বীপ, ভারত, শ্রীযুক্ত হরিভক্ত দাস, হারুনপুর, দিরাই,

শ্রীযুক্ত অধীর ভৌমিক; নেত্রকোনা ও শ্রীযুক্ত গিরিরাজ দাস জুয়েল, দুসকী, সিলেট। ৬ ডিসেম্বর শনিবার দুপুর ১টায় দধিভাণ্ড ভঞ্জন, হরিনাম সংকীর্ত্তন বিশ্রাম ও মহাপ্রসাদ বিতরণ করা হবে।

মহোৎসবে সর্বস্তরের গৌরভক্তবৃন্দকে উপস্থিত থাকার জন্য সিলেট নগরের ব্লক-বি, ৫৭নং পল্লবী আবাসিক এলাকা পনিটুলাস্থ শ্রীশ্রী মহাপ্রভুর আখড়ার অধ্যক্ষ পরমপূজ্যপাদ গুরুমহারাজ প্রভুপাদ ১০৮ শ্রীশ্রী নিত্যানন্দ দাস মোহন্ত মহারাজ এবং সুনিল চন্দ্র দে, সুধীর চন্দ্র দে ও সুধাংশু চন্দ্র দে বিশেষভাবে অনুরোধ জানিয়েছেন। 

জৈন্তা বার্তা/ ওয়াদুদ